স্ট্রিম প্রতিবেদক

কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন সিলেটের ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে গত ১২ আগস্ট ২০২৫ তারিখ হতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা (মামলা নং ১৭০/২০২৫) করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি বিধিমালা অনুযায়ী অভিযুক্ত হওয়ায় পলাশ রঞ্জন দে-কে গত ১২ আগস্ট ২০২৫ তারিখ থেকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্ত থাকাকালীন তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২৫ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে