স্ট্রিম প্রতিবেদক

চলতি বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসর নেবেন বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এই তথ্য দিয়েছেন তাঁর বোন কাতিয়া আভেইরো।
বৃহস্পতিবার কানাডার টরোন্টোতে পর্তুগাল-ক্রোয়েশিয়ার শেষ-৩২ এর বাঁচা-মরার লড়াইয়ের আগে তিনি এমন কথা বলেন।
‘স্পোর্টস টিভিকে' দেওয়া সাক্ষাৎকারে কাতিয়া বলেন, ‘আমার কাছে থাকা তথ্য অনুযায়ী, আপনারা তাঁকে বিদায় জানানোর প্রস্তুতি নিতে পারেন। আজকেই হবে এমন নয়, তবে আমার বিশ্বাস জাতীয় দলের হয়ে তাঁর শেষ অধ্যায়টা খুব সন্নিকটে। চলতি বিশ্বকাপই হতে যাচ্ছে তাঁর শেষ।’
কাতিয়ার তথ্য সত্য হলে ২০২৮ সালের ইউরোতে দেখা যাবে না সিআরসেভেনকে। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে রেকর্ড ২৩২তম ম্যাচটি খেলেছেন রোনালদো।
বিদায়বেলায় আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ২৩২ ম্যাচ ও ১৪৬ গোল নিয়ে এক অবিশ্বাস্য রেকর্ড নিয়ে অনন্য উচ্চতায় থাকবেন রোনালদো। প্রথম আন্তর্জাতিক শিরোপা ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং দুটি নেশনস লিগের ট্রফির জন্যও স্মরণীয় হয়ে থাকবেন তিনি।
বিদায়ের খবরের পাশাপাশি সমালোচকদের নিয়ে কাতিয়া বলেন, ‘যাঁরা ফুটবল বোঝেন, তাঁদের রোনালদোকে পছন্দ করতেই হবে। সে ২০ বছর ধরে ফুটবলে নিজের জাত চিনিয়েছেন। তারপরও যারা তাকে ভালোবাসে না, ক্ষতি তাদের।’
স্পোর্টস টিভির সাথে আলাপচারিতায় তিনি আরও বলেন, ‘আমাদের পরিবারের অতীত কষ্ট আর বর্তমান সাফল্যের ব্যপারে যারা জানেন, তাঁরা বোঝেন কোনো সমালোচনাই আমাদের সুখ কেড়ে নিতে পারবে না।’
ভাইয়ের ২৩ বছরের দীর্ঘ পথচলা নিয়ে তিনি আরও যোগ করেন, ‘এই দুই দশক আমরা তাঁর খেলা দারুণ উপভোগ করেছি। আমি কাতারে ছিলাম, এখানেও আছি। রোনালদো নিজে খুব আত্মবিশ্বাসী, রাউন্ড অফ সিক্সটিনে স্পেন আসুক বা অন্য কেউ, শেষটা আমাদের জয় দিয়েই হবে।’

.png)

জুলাই আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ঠিক দুই বছর আগে ২০২৪ সালের ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। এক মাসের কিছুটা বেশি সময়ের মধ্যে সেই আন্দোলন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রূপ নেয়।
৩ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা ও ভারী অস্ত্রের গোলাগুলিতে টেকনাফ সীমান্ত এলাকা আবারও প্রকম্পিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকট সব বিস্ফোরণের শব্দ ভেসে আসায় সীমান্তবর্তী হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভুয়া প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে এক শিক্ষার্থী ও তাঁর সহযোগী আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের অর্থদণ্ড দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
১২ ঘণ্টা আগে
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সাবেক সমন্বয়ক আবু তৌহিদ মো. সিয়ামকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
১২ ঘণ্টা আগে