স্ট্রিম ডেস্ক

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন শুরু করার প্রথম দিনে বিমান হামলায় নিহত হন খামেনি। তাঁর জানাজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের ‘ভুল হিসাব’ বা হামলা চালানো হলে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে ‘খাতাম আল-আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহি বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যেকোনো ধরনের ভুল হিসাব এড়িয়ে চলতে সতর্ক করছি। আমাদের দেশের বিরুদ্ধে যেকোনো হুমকি বা আগ্রাসনের ক্ষেত্রে সশস্ত্র বাহিনী যে কঠোর প্রতিশোধ নেবে, তা যেন তারা মাথায় রাখে।’
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা প্রক্রিয়া আগামীকাল শনিবার (৪ জুলাই) তেহরানে শুরু হবে। আগামী ৯ জুলাই খামেনির জন্মশহর মাশহাদে দাফনের মাধ্যমে এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হবে।
এদিকে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের এক মন্তব্যের পর তেহরান থেকে পাল্টা কঠোর জবাব দেওয়া হয়েছে। কাটজ বলেছিলেন, মোজতবা খামেনি (আয়াতুল্লাহ খামেনির ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা) এখন ‘মৃত্যু তালিকায়’ রয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের জনগণ বা নেতৃত্বের ওপর কোনো হুমকি আসলে তেহরান তার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় প্রকৃত শান্তি ও নিরাপত্তার প্রতি ক্রমাগত অবজ্ঞা প্রদর্শন করে আসছে। এই যুদ্ধ থেকে আঞ্চলিক দেশগুলোকে ‘শিক্ষা’ নেওয়ার আহ্বান জানান তিনি। আল জাজিরা জানিয়েছে, খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানাজা উপলক্ষে ইরানি কর্তৃপক্ষ নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান জানিয়েছেন, রাজধানী তেহরান ও মাশহাদসহ কয়েকটি শহরের আকাশে সাময়িকভাবে আকাশপথ ব্যবহার বা বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা, রয়টার্স, ফক্স নিউজ

.png)

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) শেষ হওয়ার পরপরই নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের বদল এনে এখন আরও আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (১৬ আগস্ট) রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঠানোর নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
রাশিয়ার ভূখণ্ডে হামলায় যুক্তরাজ্যে তৈরি ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যের বিরুদ্ধে ইউক্রেন সংকট আরও জটিল করে তোলার অভিযোগ করেছে মস্কো। যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য এসব অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী
৪ ঘণ্টা আগে
ফিলিপাইনের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত ও ৯ জন আহত হয়ছে। নিহতদের মধ্যে হামলাকারীসহ ২ শিক্ষার্থী, ২ নিরাপত্তাকর্মী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমসের বরাতে আনাদুলো এ খবর দিয়েছে।
৬ ঘণ্টা আগে