স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রধান জানাজা আগামীকাল শনিবার। এই জানাজা ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন– আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে এবং ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এতে অংশ নেবেন কিনা।
গত ২৮ ফেব্রুয়ারি ওই হামলায় মোজতবা নিজেও গুরুতর আহত হন। বাবার সঙ্গে মা এবং স্ত্রীকেও হারান। এরপর তিনি আরও জনসম্মুখে আসেননি। কণ্ঠস্বরও কেউ শোনেননি। কেবল লিখিত বিবৃতির মাধ্যমেই রাষ্ট্রের সর্বোচ্চ স্তরের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। খবর সিএনএনের।
ইরানি কর্মকর্তারা অবশ্য মোজতবা খামেনি পুরোপুরি সুস্থ বলে দেখানোর চেষ্টা করছেন। তাদের দাবি, সর্বোচ্চ নেতা ওয়াশিংটনের সঙ্গে তেহরানের চলমান আলোচনার দিকনির্দেশনাও দিচ্ছেন।
আয়াতুল্লাহ খামেনির জানাজায় তাঁর উপস্থিতি হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক। এটি যেমন হবে যুদ্ধ শুরুর পর প্রথমবার তার জনসমক্ষে আসা, তেমনি দেশের ভেতর তাঁর বৈধতা ও গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করতেও এটি সাহায্য করবে।
কিন্তু তিনি যদি শেষ পর্যন্ত উপস্থিত না হন, তবে তাঁর শারীরিক সুস্থতা নিয়ে সংশয় বাড়বে। একসঙ্গে দেশ আসলে কে চালাচ্ছে—তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে। যেমন গত বুধবার তিনি নিজের প্রয়াত স্ত্রীর এক ব্যক্তিগত স্মরণসভায় উপস্থিত হননি।
ইরান সরকার অবশ্য এ বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেনি। চলতি সপ্তাহে খামেনির উপস্থিতির ব্যাপারে জানতে চাওয়া হলে জানাজা আয়োজক কমিটির প্রধান আলী আকবর পুরজামশিদিয়ান প্রশ্নটি এড়িয়ে গিয়ে বলেন, ‘বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত নয় এবং এ বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত সর্বোচ্চ নেতার কার্যালয় থেকেই নেওয়া হবে।’
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ মোজতবা খামেনি ‘হত্যার তালিকায়’ রয়েছেন জানানোর পর বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়েছেন, দেশটির নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে তেহরান।
সেক্ষেত্রে তাঁর জানাজায় অংশ না নেওয়াটাকে ইরানের পক্ষ থেকে ‘প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা’ হিসেবে প্রচার করার সম্ভাবনা রয়েছে। তবুও এটি বহু প্রশ্নের জন্ম দেবে এবং মোজতবা খামেনির স্বাস্থ্য ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নিয়ে সংশয়কে আরও ঘনীভূত করবে।

.png)

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) শেষ হওয়ার পরপরই নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের বদল এনে এখন আরও আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (১৬ আগস্ট) রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঠানোর নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
রাশিয়ার ভূখণ্ডে হামলায় যুক্তরাজ্যে তৈরি ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যের বিরুদ্ধে ইউক্রেন সংকট আরও জটিল করে তোলার অভিযোগ করেছে মস্কো। যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য এসব অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী
৪ ঘণ্টা আগে
ফিলিপাইনের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত ও ৯ জন আহত হয়ছে। নিহতদের মধ্যে হামলাকারীসহ ২ শিক্ষার্থী, ২ নিরাপত্তাকর্মী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমসের বরাতে আনাদুলো এ খবর দিয়েছে।
৬ ঘণ্টা আগে