স্ট্রিম প্রতিবেদক

সরকার নবম পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে। এ পরিকল্পনা অনুযায়ী, চলতি জুলাই থেকেই মূল বেতনের পুরো বৃদ্ধি কার্যকর হতে পারে। তবে বর্ধিত ভাতা কার্যকর হতে পারে পরবর্তী অর্থবছরে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নেতৃত্বাধীন সচিবদের একটি কমিটি শিগগিরই নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা এবং বাস্তবায়ন-রূপরেখাসহ তাদের মতামত অর্থ মন্ত্রণালয়ে জমা দিতে পারে।
প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য গঠিত তিনটি পৃথক বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করেছে।
প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জুলাইয়ের মাঝামাঝি সময়ে এ বিষয়ে গেজেট জারি করতে পারে অর্থ মন্ত্রণালয়। শুরুতে নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকার তিন বছর ও দুই বছর—এই দুই ধরনের পরিকল্পনা বিবেচনা করেছিল।
তিন বছর মেয়াদি পরিকল্পনায় মূল বেতন দুই অর্থবছরে ধাপে ধাপে বাড়ানোর প্রস্তাব ছিল। প্রথম বছরে ৫০ শতাংশ এবং দ্বিতীয় বছরে বাকি ৫০ শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর করার কথা ছিল। আর সংশোধিত ভাতা কার্যকর হতো তৃতীয় বছরে।
উদাহরণ হিসেবে বলা যায়, কোনো কর্মচারীর মূল বেতন যদি ১০ হাজার টাকা হয় এবং তার বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়, তাহলে প্রথম বছরে তার মূল বেতন হতো ১৫ হাজার টাকা এবং দ্বিতীয় বছরে ২০ হাজার টাকা। বর্ধিত ভাতা তিনি পেতেন তৃতীয় বছর থেকে।
অন্যদিকে, দুই বছর মেয়াদি পরিকল্পনায় প্রথম বছরেই মূল বেতন এক ধাপে ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব রয়েছে। আর সংশোধিত ভাতা কার্যকর হবে দ্বিতীয় বছরে।
তবে অর্থ বিভাগ মনে করছে, মূল বেতন দুই ধাপে এবং ভাতা তৃতীয় ধাপে বাস্তবায়ন করলে সমন্বিত বাজেট ও হিসাবব্যবস্থায় (iBAS++) কারিগরি জটিলতা তৈরি হতে পারে। এ কারণে অর্থ বিভাগের সুপারিশ হলো, মূল বেতনের পুরো বৃদ্ধি এক ধাপেই কার্যকর করা হোক এবং সংশোধিত ভাতা দ্বিতীয় ধাপে চালু করা হোক।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর অনুমোদনের ওপর নির্ভর করছে। অনুমোদন মিললে জুলাইয়ের মাঝামাঝি বা তার পরের সপ্তাহে গেজেট জারি হতে পারে।
কমিটি গ্রেড-১ থেকে গ্রেড-১০ পর্যন্ত কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ বা তার কিছুটা কম এবং গ্রেড-১১ থেকে গ্রেড-২০ পর্যন্ত কর্মচারীদের গড়ে প্রায় ১৩০ শতাংশ বাড়ানোর সুপারিশ করতে পারে।
বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের সঙ্গে ১০ শতাংশ মহার্ঘ্য ভাতা এবং ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট পান। নতুন পে-স্কেলে এ দুটি সুবিধা বর্ধিত মূল বেতনের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছেন, নতুন পে-স্কেল ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তিনি উল্লেখ করেন, মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলেও সরকারি কর্মচারীরা গত ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় রয়েছেন। আগের পে-স্কেলের মতো এবার বাজেটে বেতন ও ভাতা খাতে আলাদা করে কোনো বরাদ্দ দেখানো হয়নি।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বরাদ্দটি নেট পাবলিক সার্ভিস খাতের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ খাতে চলতি অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় ব্যয় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেড়ে ২০২৬-২৭ অর্থবছরে ১ লাখ ৪১ হাজার ৪৪৪ কোটি টাকায় উন্নীত হয়েছে।
তাদের ভাষ্য, বাস্তবায়নের অগ্রগতির ওপর নির্ভর করে এই ৪৪ হাজার কোটি টাকা সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সমন্বয়ে ব্যয় করা হবে।
নবম বেতন কমিশন সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।
এর আগে ২০১৫ সালে চালু হওয়া অষ্টম জাতীয় পে-স্কেলও দুই ধাপে বাস্তবায়ন করা হয়েছিল। প্রথমে সংশোধিত মূল বেতন এবং এক বছর পর সংশোধিত ভাতা কার্যকর করা হয়। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর বেতন ও পেনশন বাবদ সরকার বছরে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় করে।

.png)

বরিশালে শিশু ধর্ষণের মামলায় আলমগীর সিকদার (৫২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায়ে ধর্ষণে জন্ম নেওয়া শিশু ও তার মায়ের ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে।
২ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে ‘সম্পূর্ণ সফল’ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের মাইলফলক হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার চীনা দূতাবাসে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
১৭ মিনিট আগেমানুষের দৃষ্টিভঙ্গি সময়ের সঙ্গে পরিণত হয়েছে। বাস্তবতার নিরিখেই মূল্যায়নে এসেছে পরিবর্তন। কোথাও রয়েছে হতাশা, কোথাও গর্ব, আবার কোথাও সতর্ক আশাবাদ।
২১ মিনিট আগে
নওগাঁর আত্রাইয়ে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজশাহী জেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগে