স্ট্রিম প্রতিবেদক

বিগত আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতার তালিকা যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। একই সঙ্গে স্বজনপ্রীতি ও অনিয়ম দূর করতে বিগত সময়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নেওয়া ‘অবৈধ ও মনগড়া’ কর্মসূচিগুলো সংশোধন করা হবে বলেও জানান তিনি।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক ও শাহজাহান চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন অনুপস্থিত থাকায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বিগত আওয়ামী লীগ সরকার আমলের বিভিন্ন অনিয়ম তুলে ধরে ফারজানা শারমিন বলেন, ‘স্বৈরাচার সরকারের আমলে সমাজকল্যাণ বিভাগ যত অবৈধ এবং মনগড়া কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলো অচিরেই সংশোধন করা দরকার। ওই সময়ে দেশে একটি অস্থির সময় বিরাজ করেছে। আমাদের হাতে বর্তমানে যে তালিকাগুলো আছে, সেগুলো আমরা রি-চেক (পুনরায় যাচাই) করছি। কারা সত্যিকার অর্থে এই উপকার পাওয়ার যোগ্য, আমরা তা দেখছি।’
ভাতার কার্ডগুলোতে যেসব অনিয়ম আছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের দিকে যাওয়া হচ্ছে উল্লেখ করে তিনি জানান, এছাড়াও বিগত সময়ে যেসব আইন ও নীতিমালা করা হয়েছে, সেগুলো যাচাই করে একটি সুষ্ঠু নীতিমালার আওতায় আনা হবে।
ফ্যামিলি কার্ডের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের ইস্যুতে ১৪টি ইউনিটে আমরা কাজ শুরু করার পর সেখান থেকে ফিডব্যাক নিচ্ছি।’
দেশে ভাতা কর্মসূচি চালুর কৃতিত্ব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার—এমন মন্তব্য করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘এই প্রোগ্রাম প্রথম চালু করেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তীতে অন্য সরকারগুলো এটি বাস্তবায়ন করে। তবে বিগত সময়গুলোতে এসব তালিকায় ব্যাপক স্বজনপ্রীতি করা হয়েছিল। আমাদের মূল লক্ষ্য তালিকা নয়, বরং কারা প্রকৃত সুবিধাভোগী হওয়ার যোগ্য, তা চিহ্নিত করা।’
মাঠ পর্যায়ে তালিকা সংশোধনের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে উপজেলা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এই কমিটির মাধ্যমে তালিকাগুলো যাচাই-বাছাই করে সত্যিকার অর্থে যারা বেনিফিশিয়ারি (সুবিধাভোগী), তারাই যেন কার্ড ও সুযোগ-সুবিধা পান তা নিশ্চিত করা হবে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই যাদের প্রকৃত প্রয়োজন, তাদের কাছেই সরকারি সহায়তা পৌঁছে দিতে সরকার সচেষ্ট রয়েছে।’

জুলাই গণ-অভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২৮ জুন এ মামলার রায় ঘোষণা করা হবে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া হাইল হাওর এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর বন বিভাগের কাছে সাপটি হস্তান্তর করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর কালুখালীতে আসাদুল মণ্ডল (২৫) নামে এক জামায়াত ইসলামীর কর্মীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার মদাপুরে সূর্যদিয়া গ্রামের চন্দনা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
২ ঘণ্টা আগে