স্ট্রিম প্রতিবেদক
বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরাহ পালনে বাধা দেওয়ার অভিযোগে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন ফাতেমা বেগম নামের এক নারী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এই রিট আবেদনটি করেন।
রিটে স্বরাষ্ট্র সচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ওসিকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, সংবিধানের ৩৬ ও ৪১ অনুচ্ছেদ অনুযায়ী স্বাধীনভাবে চলাফেরা ও ধর্মচর্চার অধিকার নাগরিকের মৌলিক অধিকার। এছাড়া ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইনের আশ্রয় লাভের অধিকারও নিশ্চিত করা হয়েছে। কিন্তু ইমিগ্রেশন কর্মকর্তাদের আচরণে ওই বৃদ্ধার পবিত্র আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যায়।
বাদীর আইনজীবী জানান, ফাতেমা বেগমের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা আদালতের বিদেশ গমনের নিষেধাজ্ঞা ছিল না। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাঁকে বাধা দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের সুস্পষ্ট লঙ্ঘন। ইমিগ্রেশন কর্মকর্তাদের এই বেআইনি পদক্ষেপ একটি ‘কনস্টিটিউশনাল টর্ট’ বা সাংবিধানিক দায়বদ্ধতা সৃষ্টি করেছে।
রিটে মানসিক ক্ষতি ও ভোগান্তির জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে ন্যায়বিচারের স্বার্থে রুল নিষ্পত্তির আগে জরুরি ভিত্তিতে ১০ লাখ টাকা অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ (প্রভিশনাল কমপেনসেশন) দেওয়ার আবেদন জানানো হয়েছে।
পিটিশনে উল্লেখ করা হয়, জীবনের শেষ সময়ে এসে মক্কা ও মদিনা জিয়ারতের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে গিয়েছিলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসিন্দা ফাতেমা বেগম। কিন্তু কোনো বৈধ কারণ ছাড়াই তাঁকে আটকে দেওয়ায় তিনি গভীর মানসিক ট্রমার শিকার হয়েছেন। আইনজীবী মামুন জানান, শিগগিরই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৫ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
৪৪ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে