যুক্তরাজ্যের সঙ্গে বাংলা দেশের আবহাওয়ার মধ্যে বড় পার্থক্য রয়েছে। দেশে আসার পর জেবুর খাদ্যাভ্যাস ও লালনপালন পদ্ধতি কেমন হবে, সে বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা ব্যবস্থাপত্র দেবেন। সেই অনুযায়ী তাকে পরিচর্যা করা হবে।
মাইদুল ইসলাম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে পৌঁছেছে পোষা বিড়াল ‘জেবু’। সাইবেরিয়ান জাতের বিড়ালটির আগমন ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় বিশেষ প্রস্তুতি। জেবুর স্বাস্থ্যপরীক্ষার জন্য বিমানবন্দরে অপেক্ষয় ছিলেন প্রাণী চিকিৎসকদের একটি বিশেষ দল। আসার পর তারা স্বাস্থ্যপরীক্ষা করেন।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও প্রাণী অধিকারকর্মী আদনান আজাদ স্ট্রিমকে এসব তথ্য জানিয়েছেন।
দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন তারেক রহমান। তাঁর সফরসঙ্গী স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানের সঙ্গেই ঢাকায় পৌঁছায় জেবু। তাঁদের বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১ টা ৪০ মিনিটে অবতরণ করে।

আদনান আজাদ জানান, জেবুর ভ্রমণের ক্ষেত্রে সরকারি সব নীতিমালা কড়াকড়িভাবে অনুসরণ করা হয়েছে। বিড়ালটির ‘অ্যানিমেল পাসপোর্ট’, হেলথ সার্টিফিকেট, রেবিসসহ প্রয়োজনীয় সব টিকার (ভ্যাকসিনেশন) কাগজপত্র ঠিক করেই তাঁকে বিমানে তোলা হয়েছে। তিনি বলেন, ‘সে ট্রাভেল করার মতো শারীরিক অবস্থায় আছে কি না, তা নিশ্চিত হয়ে আনা হচ্ছে।’
যুক্তরাজ্যের আবহাওয়ার সঙ্গে বাংলাদেশের আবহাওয়ার তারতম্য থাকায় জেবুর স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আদনান আজাদ বলেন, ‘লন্ডন ও আমাদের দেশের আবহাওয়ার মধ্যে বড় পার্থক্য রয়েছে। দেশে আসার পর জেবুর খাদ্যাভ্যাস ও লালনপালন পদ্ধতি কেমন হবে, সে বিষয়ে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা একটি ব্যবস্থাপত্র দেবেন। সেই অনুযায়ী তাকে পরিচর্যা করা হবে।’
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ও প্রখ্যাত ভেটেরিনারি চিকিৎসক আতিকুর রহমান মিঠুর নেতৃত্বে দেশসেরা প্রাণী চিকিৎসকদের একটি দল বিমানবন্দরে ‘স্ট্যান্ডবাই’ থেকে স্বাস্থ্যপরীক্ষা করেন।
সবকিছু স্বাভাবিক থাকলে জেবুকে বিমানবন্দর থেকে বাসায় নিয়ে যাওয়া হবে বলে জানান আদনান আজাদ।

.png)
দেশ থেকে অর্থ পাচারকারী এস আলম ও বেক্সিমকোর মতো বড় প্রতিষ্ঠানের সম্পদ জাতীয়করণের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার (২৮ জুন) সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
১১ মিনিট আগে
ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের সঙ্গে হামের টিকার লক্ষ্যমাত্রায় ৫৫ লাখ শিশুর ফারাক নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তর ১০৩ শতাংশ শিশুকে টিকা দেওয়ার দাবি করলেও বিশেষজ্ঞদের মতে প্রকৃত হার ৭৬ শতাংশ।
২৯ মিনিট আগে
সারাদেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে শেরেবাংলা নগরে এই কর্মসূচির সূচনা হবে।
৪২ মিনিট আগে
সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশসহ নানা হুমকিধামকির পরিপ্রেক্ষিতে সাধারণ ডায়েরি (জিডি) করেছে ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ। গত শুক্রবার (২৬ জুন) রাজধানীর কলাবাগান থানায় জিডি করার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের হেড অব কমিউনিকেশন এস. এম. মিনহাজুর রহমান।
১ ঘণ্টা আগে