স্ট্রিম সংবাদদাতা

সিলেট-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে হলফনামায় কোম্পানির শেয়ার ও ঋণের তথ্য গোপনের অভিযোগ করেছে জেলা ও মহানগর বিএনপি। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট ও বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, হলফনামায় হাবিবুর রহমানের কোম্পানি শেয়ার ও ঋণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়নি। এটি জনগণের সঙ্গে প্রতারণা ও রাজনৈতিক ভণ্ডামি।
বিএনপি নেতার দাবি, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক এবং আল কারামা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের শেয়ারহোল্ডার। তবে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় এসব তথ্য উল্লেখ নেই। এ ছাড়া শিডিউল-১০ প্রতিবেদন অনুযায়ী, ইবনে সিনা হাসপাতালের ২৪ কোটি টাকার ঋণ অনাদায়ী রয়েছে, যা হলফনামায় গোপন করা হয়েছে।
রেজাউল হাসান আরও বলেন, ব্যাংক সূত্রে জানা গেছে, শাহজালাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক সিলেট শাখায় হাবিবুর রহমানের বড় অঙ্কের ঋণ রয়েছে। এসব তথ্য যাচাই করে নির্বাচন কমিশন ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি নেতা অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে, যা মূল সমস্যা থেকে জনগণের দৃষ্টি সরাচ্ছে। তিনি বলেন, ‘আমরা জামায়াতে ইসলামীর সঙ্গে দীর্ঘদিন আন্দোলন করেছি, জেল-জুলুমের শিকার হয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধারের এই সময়ে ব্যক্তিগত আক্রমণে সময় নষ্ট করা ঠিক নয়।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রজেক্টরের মাধ্যমে তথ্য গোপনের বিভিন্ন নথিপত্র উপস্থাপন করেন মহানগর বিএনপির সহসভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান। এ সময় বিএনপি, যুবদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে