স্ট্রিম সংবাদদাতা

দেশের অন্য এলাকার মতো বন্দরনগরী চট্টগ্রামও পুড়ছে বৈশাখের তীব্র তাপদাহে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্নআয়ের শ্রমিকজীবীদের উপর। গরমের কারণে অনেকে কাজে যেতে পারছেন না। গেলেও কিছুক্ষণ পর হাঁপিয়ে উঠছেন। এতে তাদের আয় উল্লেখযোগ্য হারে কমেছে।
আবহাওয়া অফিস বলছে, গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। তবে বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে গরমের তীব্রতা অনুভব হচ্ছে আরও কয়েক সেলসিয়াস বেশি। প্রখর রোদ আর ভ্যাপসা আবহাওয়ায় নগরজুড়ে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।

শুক্রবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দুপুরের আগেই রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। এতে রিকশা ও ভাড়ায়চালিত যানচালকরা যাত্রী পাচ্ছেন না। যাত্রী না থাকায় সড়কের ধারে গাছের ছায়ায় অনেকেই আড্ডা দিচ্ছিলেন।
রিকশাচালকরা জানালেন, গরমে দীর্ঘ সময় রাস্তায় থাকা কষ্টকর হয়ে পড়েছে। যাত্রীর সংখ্যাও কমে যাওয়ায় আয় নেমেছে অর্ধেকে।

কয়েকজন নির্মাণশ্রমিক জানান, শহরে অনেক নির্মাণাধীন ভবনে কাজের গতি কমিয়ে দেওয়া হয়েছে। আবার কোথাও কোথাও মাঝ দুপুরে শ্রমিকরাই কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।
দিনমজুররা জানান, গরমে মানুষ ঘর থেকেই বের হচ্ছে কম। এতে তাদের চাহিদা অনেক কমে গেছে। রোজগার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে