স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে বেলুন বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৩টার দিকে আগুনে দগ্ধ অবস্থায় ১০ জনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
জানা গেছে, ‘৩৬ জুলাই উদযাপন’ উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতা একটি গ্যাস বেলুন দিয়ে প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে দেন। আয়োজকেরা জানান, এটি ছিল গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ‘পালানোর মুহূর্তকে’ স্মরণ করবার প্রতীকী আয়োজন।

বেলুনটি আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরিত হয় এবং তা থেকে সৃষ্ট আগুন পাশের বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে অনুষ্ঠানস্থলে। উপস্থিত লোকজনের চিৎকার ও ছুটোছুটিতে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে পানির বোতল ছোঁড়া হয়, পরে একটি ড্রোন ব্যবহার করে আগুন নেভানো হয়। যদিও ড্রোন কীভাবে আগুন নেভায়, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিন দুপুর ১২টা থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই পুনর্জাগরণ সাংস্কৃতিক অনুষ্ঠান’ শুরু হয়। শহীদদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় শিল্পী পারশা, এলিটা করিম, এফ মাইনর, আর্টসেলসহ আরও অনেকের।
ঘটনার পর কিছু সময়ের জন্য অনুষ্ঠান বন্ধ রাখা হলেও পরে আংশিকভাবে কার্যক্রম আবার শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজকদের একজন বলেন, ‘এই বেলুন ওড়ানো ছিল একটি প্রতীকী প্রতিবাদ। আমরা চাইনি কেউ আহত হোক। নিরাপত্তার বিষয়ে আমাদের আরও সচেতন হওয়া উচিত ছিল।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩১ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪০ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে