
রাষ্ট্রীয় কর্মঘণ্টা এবং জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। সোমবার (২০ জুলাই) বিসিএস প্রশাসন একাডেমিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবসে আয়োজিত কর্মশালায় এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, সরকারি কার্যক্রমে সময়, অর্থ ও জনশক্তির দক্ষ ব্যবহারে জনসেবার মানোন্নয়ন নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম লক্ষ্য হতে হবে।
তিনি প্রতিটি সভা, প্রশিক্ষণ ও কর্মশালার বিনিয়োগের বিপরীতে প্রাপ্ত ফল (আরওআই) মূল্যায়ন করার তাগিদ দেন। ইসমাইল জবিউল্লাহ বলেন, কত টাকা ব্যয় হলো, কত কর্মঘণ্টা বিনিয়োগ হলো এবং তার বিনিময়ে জনসেবার মান কতটুকু উন্নত হলো, সেই হিসাবও প্রশাসনের অংশ হতে হবে। এছাড়া কর্মকর্তাদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আর্থিক ক্ষমতা অর্পণসংক্রান্ত বিধান অনুযায়ী নথিতে সিদ্ধান্ত প্রদানের নির্দেশনা দেন তিনি।
কর্মকর্তাদের বৈশ্বিক নানা নতুন চ্যালেঞ্জের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থা, ভূরাজনৈতিক প্রতিযোগিতা, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের পরিবর্তন, জলবায়ু সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারে নিয়ে সজাগ থাকতে হবে।
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইশতেহারের সফল বাস্তবায়নের সুফল দেশের প্রতিটি নাগরিক ভোগ করবে। এছাড়া যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের মতো দেশগুলোর উদাহরণ দিয়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং সরকারের নির্বাচনী ইশতেহারকে সমন্বয় করে একটি বাস্তবায়ন সূচক বা ট্র্যাকার প্রণয়নের ওপর জোর দেন উপদেষ্টা।
কর্মশালায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একাডেমির প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
.png)

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
১৭ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৯ মিনিট আগে-09186e.jpeg)
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
৪০ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ সময় গাড়িটির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধানখেতে নেমে যাওয়ায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে