স্ট্রিম সংবাদদাতা

বিচার, সংস্কার ও নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, যারাই এখন সংস্কার ও নির্বাচনকে কোনোভাবে ব্যাহত করবে, তারা দেশ ও জনগণের স্বার্থের ঊর্ধ্বে অবস্থান নেবে। ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করার মধ্য দিয়ে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘আমরা মনে করি বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। যারা সংস্কার এবং নির্বাচনকে কোনোভাবে ব্যাহত করবে তারা দেশের স্বার্থের ঊর্ধ্বে এবং জনগণের স্বার্থের ঊর্ধ্বে অবস্থান নেবে। জনগণকে ঐক্যবদ্ধ থেকে সংস্কার এবং বিচারের যে পথরেখা, সেটাকে সফল করতে হবে।’
পতিত ফ্যাসিস্টরা তাদের দেশি-বিদেশি পৃষ্ঠপোষকদের নিয়ে আমাদের গণঅভ্যুত্থানের আবেদনকে ব্যর্থ করতে চায়। শুধু পতিত ফ্যাসিস্ট না, এদের পাশাপাশি কোনো কোনো রাজনৈতিক মহল চেষ্টা করছে যাতে নির্বাচন পিছিয়ে যায়।
জোনায়েদ সাকি আরও বলেন, ‘পতিত ফ্যাসিস্টরা গুপ্ত হামলার মাধ্যমে নির্বাচনের পরিবেশকে নষ্ট করতে চায়। ওসমান হাদিকে যেভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করা দেওয়া হলো, এর মাধ্যমে আমাদের রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা স্পষ্ট হলো। রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা সেই দায়িত্ব অবহেলা করছে, তাদের চিহ্নিত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের পরিবেশ যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদের কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশে নির্বাচনকে সফল করতে হবে।’
কোনো কোনো রাজনৈতিক মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে জানিয়ে জোনায়েদ সাকি বলেন, ‘আজকে আমরা যখন বিজয় দিবস পালন করছি, তখন আমাদের শহিদদের রক্তের ঋণ আমাদের বহন করতে হবে। এই দেশের বিচার, সংস্কার এবং নির্বাচন—এটাকে সফল করতে হবে। আমরা যেমন হত্যাকারীদের বিচার চাই, তেমনি বাংলাদেশ সংস্কারের মাধ্যমে একটি গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো এবং গণতান্ত্রিক ব্যবস্থায় যাবে—এটাই ছিল শহিদদের আকাঙ্ক্ষা। এই সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে গেলে আজকে বাংলাদেশে নির্বাচন অপরিহার্য। পতিত ফ্যাসিস্টরা তাদের দেশি-বিদেশি পৃষ্ঠপোষকদের নিয়ে আমাদের গণঅভ্যুত্থানের আবেদনকে ব্যর্থ করতে চায়। শুধু পতিত ফ্যাসিস্ট না, এদের পাশাপাশি কোনো কোনো রাজনৈতিক মহল চেষ্টা করছে যাতে নির্বাচন পিছিয়ে যায়।’
গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বলেন, ‘আমাদের বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের যে পথ, এখানে আমাদের ন্যূনতম জাতীয় ঐকমত্য দরকার, অভ্যুত্থানের শক্তিগুলোর একসাথে থাকা দরকার। প্রতিযোগিতা থাকবে, কিন্তু এর পাশাপাশি যদি ন্যূনতম ঐকমত্য থাকে, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে সক্ষম হব। আর না হলে এই বিরোধের ফাঁক ধরে এই অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করা হবে।’

পবিত্র ঈদুল ফিতরের সাত দিন ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান। সকাল সাড়ে আটটার দিকেই সচিবালয়ে আসতে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ৯টায় সচিবালয়ের নিজ অফিসে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমানও।
১২ মিনিট আগে
এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
২০ মিনিট আগে
এখনো চলছে ঈদের ছুটি। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ সারি দেখা যায়। যদিও রাজধানীর বেসরকারি ফিলিং স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, ঈদের ছুটিতে তিন দিন বন্ধ থাকার পর আজ থেকে পাম্পগুলোতে তেল সরবরাহ শুরু হয়েছে। কোথাও কোথাও গ্রহীতাদের একটি নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হচ্ছে
১২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের মিঠামইনে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজোলার হেমন্তগঞ্জে কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাশেম গ্রুপ ও একই গ্ৰামের নজির গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।
১৩ ঘণ্টা আগে