স্ট্রিম প্রতিবেদক

কোনো একক কোম্পানির জন্য নয়, সবার জন্য বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জ্বালানিমন্ত্রী। সেমিনারের আয়োজক ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)।
মন্ত্রী বলেন, একটি নির্দিষ্ট কোম্পানিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগটি সঠিক নয়। বরং যেকোনো যোগ্য প্রতিষ্ঠান যেন ব্যবসায় যুক্ত হতে পারে, সেজন্য উন্মুক্ত সাধারণ নীতিমালা তৈরি করা হচ্ছে।
ইকবাল হাসান মাহমুদ জানান, রাষ্ট্রায়ত্ত সংস্থা পদ্মা, মেঘনা বা যমুনার পাম্পের পাশাপাশি বেসরকারি কোম্পানির পাম্প থাকলে ক্রেতারা নিজের পছন্দ অনুযায়ী তেল কেনার সুযোগ পাবেন।
জ্বালানি সংকট নিয়ে একটি গোষ্ঠী রাজনৈতিক সুবিধা নিতে অপপ্রচার ও বিভ্রান্তি তৈরি করছে বলে অভিযোগ করেন মন্ত্রী। বর্তমান সরকার বেসরকারি বিনিয়োগবান্ধব উল্লেখ করে তিনি জানান, শিল্প খাত যেন জ্বালানি সংকটে কম ক্ষতিগ্রস্ত হয়, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করছেন।

.png)

অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তারা কয়েকটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছেন।
১৮ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তির অনুষ্ঠানে দেখানো প্রামাণ্যচিত্র নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষোভ তৈরি হলেও সেটির নির্মাতা প্রতিষ্ঠান বা এর বাজেট নিয়ে কোনো তথ্য দিতে পারছেন না সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা।
১ ঘণ্টা আগে
সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়নি। ফলে এটি কার্যকর হবে এবং দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না। ভোট দিলে তাদের সদস্য পদ বাতিল হবে।
১ ঘণ্টা আগে
ক্ষতিগ্রস্ত দ্বিতীয় বয়লার চালু করতে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল সাময়িক বন্ধ রাখতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে