রাষ্ট্রপতি নির্বাচন

দলের বাইরে ভোট দিলে এমপিপদ বাতিল হবে: চিফ হুইপ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২১: ৪৫
চিফ হুইপ নূরুল ইসলাম। ছবি: সংগৃহীত

সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়নি। ফলে এটি কার্যকর হবে এবং দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না। ভোট দিলে তাদের সদস্য পদ বাতিল হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী এটি চূড়ান্ত করবেন। বিরোধীদল প্রার্থী দিয়েছে। এই কারণে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা বৈঠক করেছিলাম। তফসিল অনুযায়ী, ২০ আগস্ট সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হবে।

তিনি বলেন, সংসদ সদস্যরা তাদের বিভক্তি, আসন নম্বর ও জাতীয় নম্বর অনুযায়ী ভোট দেবেন। শুরুর পর এক ঘণ্টার মধ্যে ৩৪৯টি ভোট হলে নির্ধারিত সময়ের আগেই ফলাফল তৈরির প্রস্তুতি নেওয়া হবে। যদি একটি ভোটও বাকি থাকে, আমরা বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করব। ৫টার পরে ফলাফল ঘোষণা করা হবে।

নূরুল ইসলাম মনি জানান, রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং স্পিকারের ভোট দেওয়ার সময় সরাসরি সম্প্রচার করা হবে। এরপর ভোট শেষের পর গণনা থেকে শুরু করে ফলাফল হওয়া পর্যন্ত সরাসরি সম্প্রচার করা যাবে।

ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সভায় চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং হুইপ জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এবিএম আশরাফ উদ্দিন নিজান অংশ নেন। সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত