স্ট্রিম প্রতিবেদক

ক্ষতিগ্রস্ত দ্বিতীয় বয়লার চালু করতে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল সাময়িক বন্ধ রাখতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে একটি বয়লারে গ্যাস সরবরাহ হচ্ছে এবং অপরটির মেরামতকাজ চলছে। তবে দ্বিতীয়টি চালু করতে গেলে প্রথম বয়লারের কার্যক্রম অন্তত ৭২ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখতে হবে, যা এখন বড় চ্যালেঞ্জ। কোনো সময়ে বন্ধ রাখলে মানুষের কষ্ট কম হবে এবং টার্মিনাল আবার পূর্ণ সক্ষমতায় চলবে, সে বিষয়ে সরকার আলোচনা করছে।
গত ২১ জুলাই এক্সিলারেট এনার্জি পরিচালিত ওই ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দিলে পুরো কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর ফলে দেশজুড়ে গ্যাস সংকট প্রকট হয়। পরে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের এনে গত ৫ আগস্ট রাতে একটি বয়লার চালুর মাধ্যমে আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়।
প্রতিমন্ত্রী জানান, এ ধরনের জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা সরকারের ছিল না। গ্যাস পাইপলাইনের বিষয়টি মাথায় রেখে দেশে তৃতীয় ও চতুর্থ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং বাপেক্সের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে।
বিদ্যুতের লোডশেডিং নিয়ে অনিন্দ্য ইসলাম অমিত জানান, দেশে প্রায় ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা সত্ত্বেও কেন্দ্রগুলো চালানোর প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করা যাচ্ছে না। জ্বালানি সরবরাহ নিশ্চিতে অর্থের যে জোগান প্রয়োজন, সেটি সরকারের হাতে নেই।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালানো গেলে বিদ্যুৎসংকটের কারণে মানুষকে কষ্টের মুখোমুখি হতে হতো না।

.png)

অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তারা কয়েকটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছেন।
১৯ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তির অনুষ্ঠানে দেখানো প্রামাণ্যচিত্র নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষোভ তৈরি হলেও সেটির নির্মাতা প্রতিষ্ঠান বা এর বাজেট নিয়ে কোনো তথ্য দিতে পারছেন না সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা।
১ ঘণ্টা আগে
সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়নি। ফলে এটি কার্যকর হবে এবং দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না। ভোট দিলে তাদের সদস্য পদ বাতিল হবে।
১ ঘণ্টা আগে
কোন একক কোম্পানির জন্য নয়, সবার জন্য বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে