স্ট্রিম সংবাদদাতা
খুলনা নগরের আড়ংঘাটা থানা এলাকায় একটি মাছের ঘেরে চুরির সন্দেহে দিদার সরদার (৪০) নামে একজন মারধরে নিহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) ভোর ৫টার দিকে আড়ংঘাটার লতার বিল এলাকায় তাঁকে মারধর করা হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত দিদার সরদার খুলনা নগরের দৌলতপুরের মধ্যডাঙ্গা এলাকায় বসবাস করতেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আরকান্দি গ্রামের মৃত বিনু সরদারের ছেলে। তবে কোন ঘেরে মাছ চুরির ঘটনায় কারা দিদার সরদারকে আটক করে মারধর করে, তা নিশ্চিত করে বলতে পারেননি স্থানীয় বাসিন্দারা।
ঘটনা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এলাকার একটি ঘেরে মাছ চুরি করতে গেলে দিদার সরদারকে হাতেনাতে আটক করা হয়। উত্তেজিত লোকজন তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সকাল ৯টার দিকে খুমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আলী জানান, শনিবার ভোরের দিকে দৌলতপুরের আড়ংঘাটা লতার বিল এলাকায় মাছের ঘেরে মাছ চুরির অভিযোগে দিদার সরদার নামে এক যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৪ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে