স্ট্রিম প্রতিবেদক

পোষ্য কোটা পুনর্বহালকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারের গলা চেপে ধরেন বলে অভিযোগ উঠেছে।
সালাহউদ্দিন আম্মার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘জুলাইয়ের পর আবার মাইর খাওয়া শুরু হলো। রাবি প্রশাসন গায়ে হাত তুলল, গলা চেপে ধরল। কোনো অভিযোগ দিব না, তদন্ত কমিটিও গঠন করব না। শুধু পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল করবে।’
বিকেলের দিকে অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ কয়েকজন শিক্ষক ও কর্মচারী জুবেরী ভবনে ঢুকতে গেলে সালাহউদ্দিন আম্মারসহ কয়েকজন শিক্ষার্থী তাঁদের বাধা দেন। তখনই বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোহাম্মদ মাঈন উদ্দীনসহ কয়েকজন কর্মচারীকে জুবেরী ভবনে আটকে রেখেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, এ বিষয়ে কোনো মীমাংসা না হওয়া পর্যন্ত তাঁরা নিজেদের অবস্থান ত্যাগ করবেন না।
জুবেরী ভবনে সহ-উপাচার্য মোহাম্মদ মাঈন উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘আমাকে যতই ভাত না খেয়ে রাখুক, যতই বাসায় ঢুকতে না দিক, আমি একক কোনো সমাধান দেওয়ার এখতিয়ার রাখি না। সমাধান বডিতে বসে দেওয়া লাগবে। আমি কেন অবরুদ্ধ হলাম, সেটা আমার জানা নাই।’

ধস্তাধস্তির বিষয়ে প্রক্টর মাহবুবর রহমান সাংবাদিকদের বলেন, ‘এক পর্যায়ে শিক্ষার্থীরা হাত ধরে আমাদের ঠেকানোর চেষ্টা করে। ওই মুহূর্তে আমরা সবাই স্যারসহ (উপ-উপাচার্য) ঢুকে যাওয়ার (জুবেরী ভবনে) চেষ্টা করি। তখনই এরকম একটা পরিস্থিতি (ধস্তাধস্তি) তৈরি হয় যে, হয়তো আমরা ধাক্কা দিয়েছি বা স্যার ধাক্কা দিয়েছে। ওরা বলছে যে আমাদের কোনো কর্মকর্তা নাকি ওদেরকে মেরেছে।’
এ সময় তাঁর ঘড়ি ও টাকা চুরি হয় উল্লেখ করে প্রক্টর বলেন, ‘কিন্তু আনফরচুনেট যে আমার হাতের ঘড়ি নাই। আমার পকেটে ১০ হাজার টাকা ছিল। আমি দেখছি যে আমার টাকাও নাই। তাহলে আমি কি শিক্ষার্থী পড়ালাম? এই শিক্ষার্থী পড়াচ্ছি আমরা?’
প্রক্টর আরও বলেন, ‘আমি শিক্ষক হিসেবে একটা ছাত্রের হাত ধরতে পারি। কিন্তু কোনো শিক্ষার্থী প্রো-ভাইস চ্যান্সেলরকে টেনে ধরবে, তাঁকে ঢুকতে দেবে না—এটা আমি মনে করি ডেফিনেটলি শিক্ষককে লাঞ্ছিত করা।’
এর আগে গতকাল শুক্রবার থেকে রাবির এক শিক্ষার্থী কাফনের কাপড় গায়ে আমরণ অনশন শুরু করলে, সেখানে আরও অন্তত ৮ জন শিক্ষার্থী যোগ দেন। অনশনকারীদের অভিযোগ, প্রশাসন রাকসু নির্বাচনের ব্যস্ততার সুযোগে গোপনে পোষ্যকোটা ফিরিয়ে এনেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভর্তি কমিটির সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য শর্তসাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধায় (পোষ্যকোটা) ভর্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সেদিন রাতেই এ সিদ্ধান্তের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে রাজনৈতিক দলসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে