স্ট্রিম প্রতিবেদক

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। শনিবার (১১ জুলাই) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব’ এবং ‘এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
আইসিটি মন্ত্রী বলেন, এআই শুধু প্রযুক্তি নয়; এটি ভবিষ্যৎ অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতামূলক সক্ষমতার অন্যতম চালিকাশক্তি। বিশ্ববিদ্যালয়ভিত্তিক এই এআই গবেষণা ল্যাব শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করার পাশাপাশি শিল্প-উপযোগী সমাধান উদ্ভাবনে ভূমিকা রাখবে।
ফকির মাহবুব আনাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশ্বাস তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের চালিকাশক্তি। সরকার আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে। এছাড়া সারাদেশে এআই ট্রেনিং সেন্টার ও স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
তিনি জানান, ড্যাফোডিলের শিক্ষার্থীদের এআই প্রকল্প থেকে সেরা ও সম্ভাবনাময়গুলোকে সরকার এবং আইসিটি মন্ত্রণালয় সর্বাত্মক সহায়তা দেবে।
পরে প্রদর্শনীতে অংশ নেওয়া ১৪৫টি প্রকল্প থেকে ৬টি ক্যাটাগরিতে মোট ১২টি বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন আইসিটি মন্ত্রী।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আর. কবীরসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

.png)

‘সমকামিতার’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে হল প্রশাসন। তদন্ত কমিটির সুপারিশে তাদের আবাসিক সিটও বাতিল করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৩ ঘণ্টা আগে
জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতি মঙ্গলবার বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগে
এখন থেকে এক ব্যক্তি অন্য ব্যক্তির ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থা চালু হবে।
৫ ঘণ্টা আগে