স্ট্রিম প্রতিবেদক

দেশে হামের উপসর্গে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ১৫৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন ও বরিশাল বিভাগে দুইজনের মৃত্যু হয়।
তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৯৭৯ জনের। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৮৮০ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫৯ হাজার ১৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ১৯ হাজার ৩৮৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এই সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।

.png)

দেশে সারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে বিতরণ পর্যায়ে দু-এক জায়গায় সমস্যা হয়েছিল, সরকার তা সমাধান করতে পেরেছে।
২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকসহ স্বামীর ধরা পড়ার খবরে ১০ লাখ টাকা নিয়ে হাজির হন স্ত্রী। পরে দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।
১১ মিনিট আগে
দেশের উত্তরাঞ্চলে দুই দুর্ঘটনায় ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নাটোরের বাগাতিপাড়ায় শনাক্ত ভাঙা রেললাইন মেরামতে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চলাচল শুরু হলেও রাজশাহীর হরিয়ানে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হলে ফের ট্রেন যোগাযোগ বন্ধ হয়।
১৮ মিনিট আগে
ঢাকার সাভারে সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে চার শিক্ষক ও ছয় ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২৬ আগস্ট শিশুর বাবা আদালতে মামলাটি করেন। মামলায় এক শিক্ষক ও পাঁচ ছাত্রের বিরুদ্ধে ধর্ষণ; বাকিদের নামে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
৩ ঘণ্টা আগে