স্ট্রিম প্রতিবেদক

ঢাকার সাভারে সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে চার শিক্ষক ও ছয় ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২৬ আগস্ট শিশুর বাবা আদালতে মামলাটি করেন। মামলায় এক শিক্ষক ও পাঁচ ছাত্রের বিরুদ্ধে ধর্ষণ; বাকিদের নামে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
আদালত শিশুর জবানবন্দি রেকর্ড করে সাভার মডেল থানাকে মামলা নেওয়ার নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই সামিরুল হাসান জানান, আদালতের নির্দেশে তারা ১০ শিক্ষক-শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা রুজু করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদী জানান, তাঁর ছেলে সাভারের পূর্ব শাহীবাগ এলাকার মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। সম্প্রতি ছুটিতে বাড়ি আসে। মনমরা দেখে জিজ্ঞেস করলে, একপর্যায়ে তার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের অভব্য আচরণের কথা জানায়।
তিনি বলেন, আমি মাদ্রাসার পরিচালক জিয়া বিন কাশেমের কাছে অভিযোগ দিয়েছি। পরিচালক অভিযুক্ত শিক্ষক-শিক্ষার্থীদের পুলিশে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরে বিষয়টি নিয়ে আমাকে চুপ থাকতে বলেন এবং হুমকি দেন।
এই অভিভাবক আরও বলেন, এরইমধ্যে ছেলে অসুস্থ হয়ে পড়লে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিই। চিকিৎসকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে পরামর্শ দেন। সেখানে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চার দিন ভর্তি রেখেছিলাম।

.png)

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলের দুটি পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষ থামাতে গিয়ে ইটের টুকরার আঘাতে শ্রীনগর থানার এক পুলিশ পরিদর্শকও আহত হয়েছেন। মঙ্গলবার সাড়ে ১১টার দিকে শ্রীনগর বাজারে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
আপনি কখন, কার সঙ্গে, কতক্ষণ কথা বলেছেন, এমনকি কোন টাওয়ারের অধীনে— এগুলো নাগরিকের একান্ত ব্যক্তিগত তথ্য। আইনেও সুরক্ষিত। কিন্তু দাম মাত্র এক হাজার টাকা! কেউ চাইলেই সামান্য টাকায় নাগরিকের সব তথ্য কব্জায় নিতে পারছেন। ফেসবুক, ওয়েবসাইট, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে অবাধে মিলছে। আর নাগরিকের ব্যক্তিগত তথ্য
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে