স্ট্রিম প্রতিবেদক

সরকারের পাওনা ২০৩ কোটি ৪৭ লাখ কোটি টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। বুধবার (১৪ জানুয়ারি) যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ২০২৪-২০২৫ অর্থবছরে ঘোষিত লভ্যাংশ থেকে এই চেক হস্তান্তর করেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।
পরে প্রধান উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে বিএসসি যেভাবে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে, তা ধরে রাখতে হবে। ভবিষ্যতে এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে প্রতিষ্ঠানের আয়ে বিএসসি আরও শক্তিশালী হয়।
তিনি বলেন, বিএসসির বহরে আরও জাহাজ যুক্ত হলে নাবিকদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। মেরিন একাডেমিগুলোর প্রশিক্ষকদের যথাযথ সম্মানী দিয়ে ধরে রাখতে হবে, যাতে তারা বিশ্বমানের নাবিক তৈরি করতে পারেন।
কমডোর মাহমুদুল মালেক জানান, বিএসসির জন্য জি-টু-জি ভিত্তিতে ছয়টি জাহাজ কেনার জন্য (প্রতিটি প্রায় ৩৯ হাজার ডিডব্লিউটি সম্পন্ন তিনটি নতুন প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার) সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও চীনের চায়না এক্সিম ব্যাংকের মধ্যে ২০১৬ সালের ১৪ অক্টোবর ঋণচুক্তি হয়। ঋণের পরিমাণ ১ হাজার ৪৫৭ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ৭২৫ টাকা (১,১৯৯,৯৯৯,০৭০ ইউয়ান)। ওই ঋণ পরিশোধে ২০২৪ সালের ২৭ অক্টোবর অর্থ বিভাগ ও বিএসসির মধ্যে আরেকটি চুক্তি হয়, যাতে বলা হয় ২ হাজার ৪২৫ কোটি ২ লাখ টাকা সরকারকে ১৩ বছরের মধ্যে দেবে বিএসসি।
তিনি জানান, চুক্তি অনুযায়ী গ্রেস পিরিয়ডকালীন মোট সুদের পরিমাণ ৪৭৫ কোটি ২৫ লাখ ১৩ হাজার ৩৪০ টাকার চেক ২০২৪ সালের ২৬ নভেম্বর প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়। আজ (বুধবার) ২০৩ কোটি ৪৭ লাখ টাকার চেক দেওয়া হলো।

.png)
-05fcfe-256x144.webp)
মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের আল আকসা জামে মসজিদের ইমামের তালাবদ্ধ কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কক্ষটির টিনের বেড়া ও চালার একাংশ উড়ে গেছে এবং ভেতরে থাকা আসবাব ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
৫ মিনিট আগে
সেপ্টেম্বরেও কাতারের কাছ থেকে দীর্ঘমেয়াদি চুক্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পাচ্ছে না বাংলাদেশ। এলএনজি সরবরাহে কাতারএনার্জি ‘ফোর্স মেজার’-এর মেয়াদ বাড়ানোর কারণে এই সংকট তৈরি হয়েছে।
১২ মিনিট আগে-9b5a7e-256x144.webp)
সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ বিমান বাহিনীর তিন সদস্যের জানাজা ও ফিউনারেল প্যারেড সম্পন্ন হয়েছে। জানাজা শেষে নিহতদের মরদেহ দাফনের জন্য নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।
৩৯ মিনিট আগে
টানা তিন মাসের বেকারত্ব। সংসারের ঘানি টানতে গিয়ে মাথায় চেপেছে মহাজন আর এনজিওর ঋণের পাহাড়। সেই ঋণ শোধের তাগিদেই মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আবারও সুন্দরবনের পথে পা বাড়িয়েছেন সাতক্ষীরা উপকূলের হাজারো বনজীবী।
১ ঘণ্টা আগে