স্ট্রিম প্রতিবেদক

দেশের বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের অধিকার নিশ্চিত করতে ৫০০টি স্বাস্থ্যকেন্দ্রকে প্রতিবন্ধীবান্ধব করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া বিদ্যুৎচালিত বাসে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা এবং প্রতিটি প্রতিবন্ধী নাগরিকের জন্য পৃথক তথ্যভাণ্ডার গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতকরণ কমিটির দ্বিতীয় ‘ফলোআপ’ সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘মাঠপর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শনাক্ত করার পর প্রত্যেক প্রতিবন্ধী নাগরিকের জন্য একটি পৃথক ফাইল খোলা হবে। সেখানে তাঁদের প্রয়োজনীয় তথ্য ও চাহিদা সংরক্ষিত থাকবে, যাতে সমাজকল্যাণসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করতে পারে।’
ডক্টর মুহিত আরও জানান, ঢাকার কড়াইল বস্তিতে ‘শিশুস্বর্গ’ নামে একটি কর্মসূচির মাধ্যমে প্রায় এক হাজার প্রতিবন্ধী শিশুকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। চলতি অর্থবছর থেকেই এই কর্মসূচি ২০ থেকে ২৫টি উপজেলায় সম্প্রসারণ করা হবে। এ ছাড়া নতুন নির্মিতব্য ৫০০টি উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ‘র্যাম্প’, লিফট এবং বিশেষ শৌচাগার রাখা বাধ্যতামূলক করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকা ও অন্যান্য বড় শহরে চালু হতে যাওয়া ইলেকট্রিক বা বিদ্যুৎচালিত বাসে হুইলচেয়ার ব্যবহারকারীরা যেন সহজে ওঠানামা করতে পারেন, সে বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে (বিআরটিসি) নির্দেশনা দেওয়া হয়েছে। ক্রীড়া ক্ষেত্রেও প্রতিবন্ধীদের উৎসাহিত করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ বিশেষ বিভাগ রাখা হচ্ছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, ‘প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা কোনো দয়া নয়, এটি তাঁদের নাগরিক অধিকার। এ লক্ষ্যেই সরকার একটি সমন্বিত ‘ওয়ানস্টপ সার্ভিস সেন্টার’ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে, যেখানে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রশিক্ষণ একই জায়গা থেকে পাওয়া যাবে।’ তিনি আরও জানান, প্রতিবন্ধী শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
সভায় স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

.png)

জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো ৬৯০ বন্দিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই নেই কারা অধিদপ্তরে। একই সময় পালানো তালিকাভুক্ত ৯ জঙ্গির তিনজন এখনো লাপাত্তা।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি দপ্তরে বেলা ২টা থেকে আধা-ঘণ্টার এই বৈঠক হয়।
২ ঘণ্টা আগে