স্ট্রিম প্রতিবেদক

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ৫৬ হাজার কোটি টাকা দেনায় আছে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (১১ মে) রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকার সম্পূর্ণ আমদানিনির্ভর বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করে দেশের টাকা পাচারের সুযোগ করেছিল। এই ব্যবস্থার কারণেই পিডিবি ৫৬ হাজার কোটি টাকার ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছে।’
তিনি জানান, সরকার বর্তমানে সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করতে কাজ করছে এবং আগামী জুনের মধ্যে ‘বিনিয়োগবান্ধব’ নীতিমালা প্রকাশ হবে।
নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘পাকিস্তানের মতো দেশ যদি ২০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে যেতে পারে, তবে আমরাও পারব।’
তিনি আরও জানান, সরকারের লক্ষ্য প্রতি বছর অন্তত এক হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন। বিশেষ করে ‘রুফটপ সোলার’ বা ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে জনপ্রিয় করতে বিশেষ প্রণোদনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘লোডশেডিং হলে গণমাধ্যমে বড় শিরোনাম হয়, কিন্তু এখন যে পরিস্থিতি স্বাভাবিক আছে, তা নিয়ে কোনো আলোচনা নেই।’ তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত বিশেষ কমিটির তদারকির ফলে পেট্রল পাম্পগুলোর লাইন এখন উধাও।

.png)

‘সমকামিতার’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে হল প্রশাসন। তদন্ত কমিটির সুপারিশে তাদের আবাসিক সিটও বাতিল করা হয়েছে।
২ ঘণ্টা আগে
জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
২ ঘণ্টা আগে
জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতি মঙ্গলবার বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।
৩ ঘণ্টা আগে
এখন থেকে এক ব্যক্তি অন্য ব্যক্তির ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থা চালু হবে।
৩ ঘণ্টা আগে