স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় গ্রেফতার গৃহকর্মী আয়েশার ছয় দিন এবং তাঁর স্বামী রবিউল ইসলাম রাব্বিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করে। পাশাপাশি আগামী ১৩ জানুয়ারির মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সন্ধ্যায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আদালতের কাছে আসামিদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত আয়েশাকে ছয় দিন ও তাঁর স্বামী রাব্বিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
এর আগে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১০ ডিসেম্বর (বুধবার) ঝালকাঠির নলছিটি এলাকা থেকে আয়েশা ও তাঁর স্বামী রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাঁদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর (সোমবার) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ১৪ তলা আবাসিক ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) এবং তাঁর মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সময় লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম কর্মস্থলে ছিলেন।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে