
নাটোরের সিংড়ায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সোমবার (৪ মে) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই ঘটনা ঘটে।
রফিকুল ইসলাম একই গ্রামের কেরামত আলী ছেলে। পেশায় মাছ ব্যবসায়ী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাতে স্ত্রী শিউলি বেগম ও সন্তানদের সঙ্গে কথা কাটাকাটি হয় রফিকুলের। প্রতিবেশীরা চিৎকার চেঁচামেচি শুনতে পান। পরে তিনি নিজের রুম থেকে পাশের রুমে ঘুমাতে যান।
শিউলি বেগম দাবি করেন, ভোরে স্বামীর কোনো সাড়া না পেয়ে ওই রুমে যান এবং বিছানায় গলাকাটা অবস্থায় রফিকুলকে পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবারে কলহ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত্যুর ঘটনা উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
.png)

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে যাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সামনেই সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা বিএনপির সব ধরনের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
১৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘বিবস্ত্র করে’ পেটানোর হুমকি দিয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগা। তিনি নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
২১ মিনিট আগে
জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলকে সংসদে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
৩৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে নাজিম উল্লাহ (২২) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থা
৪৩ মিনিট আগে