স্ট্রিম প্রতিবেদক

দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের নিয়ে বেসরকারি খাত বিষয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন।
আজ শনিবার (৪ মার্চ) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশে বিনিয়োগের পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য শীর্ষ ব্যবসায়ী নেতাদের ডেকেছিলেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত আলোচনার পরিবেশ তৈরির লক্ষ্যে এ পরিষদ কাজ করবে।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈঠকে ব্যবসায়ী নেতাদের মধ্যে অংশ নিয়েছিলেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি স্ট্রিমকে বলেন, ‘শীর্ষ ব্যবসায়ীদের ডেকেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের একটা অ্যাডভাইজরি কাউন্সিল করার ঘোষণাও দিয়েছেন। এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এটা একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি।’

রাজধানীর যাত্রাবাড়ী মোড়। এক নারীর কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে পালাচ্ছিল এক যুবক। বিষয়টি দেখতে পেয়ে ধাওয়া করেন এক পুলিশ সার্জেন্ট। ধরেও ফেলেন যুবককে। তবে এক সহযোগীকে নিয়ে পুলিশ সদস্যকে আহত করে পালানোর চেষ্টা করেন ওই যুবক। শেষপর্যন্ত অবশ্য দুজনকেই আটক করা হয়েছে।
২৪ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম উপকূলে নোঙর করা একটি জাহাজে ছুরি মেরে রাফিফং কালাহানকে (৩০) হত্যার অভিযোগ উঠেছে সহকর্মীর বিরুদ্ধে। তিনি থাইল্যান্ডের নাগরিক এবং জাহাজটিতে অয়লার হিসেবে কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে
বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ে কর্মরত জুডিশিয়াল সার্ভিসের ১৫ জন কর্মকর্তা ও বিচারককে আইন ও বিচার বিভাগে ফেরত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁদের মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
৯ ঘণ্টা আগে