স্ট্রিম প্রতিবেদক

সিলেট সীমান্তে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলি হয়েছে। সোমবার বিকেলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রথম গুলি ছুড়ে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও গুলি ছোড়েন। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৯ মে) বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ হঠাৎ গুলি ছুড়ে। জবাবে বিজিবি পাল্টা গুলি ছুড়ে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সীমান্ত শান্ত ও স্থিতিশীল রয়েছে।
ঘটনার পরপরই ওই সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্তে যেকোনো ধরনের উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় সর্বোচ্চ সতর্কও রয়েছে বাহিনীটি।
এদিকে, উদ্ভূত পরিস্থিতির পর স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করেছে বিজিবি।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে