স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ থেকে চার খাতে কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। সোমবার (১৮ মে) দেশটির শ্রমমন্ত্রীর আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক শেষে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং—এই চার খাতে বাংলাদেশ থেকে কর্মী নেবে কাতার।’
মন্ত্রী আরও জানান, শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবে এবং কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না। তিনি বলেন, ‘শ্রমবাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে।’
বৈঠক শেষে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, বিএনপি সরকারের আমলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে বেশি সংখ্যক কর্মী পাঠানোর লক্ষ্যে দুই দেশের সফল আলোচনা হয়েছে। বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিন পাঠানোর সংখ্যা বাড়ানোর অনুরোধে কাতার সম্মতি দিয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে একটি কাতার ভিসা সেন্টার (কিউভিসি) থাকায় কর্মীদের ভোগান্তি হয়। বাংলাদেশে ভিসা সেন্টারের সংখ্যা বাড়ানোর জন্য কাতারকে অনুরোধ করা হয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের আলোচনা শেষে কাতার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

.png)

হঠাৎ একদিন অফিস থেকে জানানো হলো, আপনার চাকরি আর নেই। এমন পরিস্থিতিতে রাগ, দুশ্চিন্তা বা হতাশা কাজ করা স্বাভাবিক। তবে চাকরি হারানো মানেই আপনার যোগ্যতা নেই, এমন নয়। অনেক সময় কর্মীর কাজের মানের সঙ্গে চাকরি হারানোর সরাসরি সম্পর্কও থাকে না। চাকরি হারানোর পর প্রথম কয়েক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। এই সময় আব
১৭ আগস্ট ২০২৬
‘থমসন ফাউন্ডেশন ইয়াং জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। তরুণ সাংবাদিকদের অনুসন্ধানী ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার আন্তর্জাতিক স্বীকৃতি দিতে এই পুরস্কার আয়োজন করা হয়।
০৭ আগস্ট ২০২৬
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন প্রার্থী। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ জুলাই ২০২৬
সব দক্ষতা একসঙ্গে শেখার চেষ্টা করবেন না। এতে কোনো কিছুই ভালোভাবে শেখা হবে না। প্রথমে নিজের আগ্রহের একটি ক্ষেত্র বেছে নিন। তারপর প্রতিদিন অন্তত এক ঘণ্টা সময় দিন।
০১ জুলাই ২০২৬