স্ট্রিম প্রতিবেদক

নিত্যপণ্যের দামে স্বস্তি ফেরেনি। তবে সপ্তাহ ব্যবধানে ডিম ডজনে ১০ টাকা কমেছে। মাছের দাম চড়ছেই। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ডিমের ডজন ১৪০ টাকা, আগের সপ্তাহে ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা।
রাজধানীর কারওয়ান বাজার ও রামপুরা বাজারে মানভেদে চিংড়ির কেজি ৮০০ থেকে ৯০০ টাকা। পাবদা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০, ওজন ভেদে রুই ৩০০-৫০০, টেংরা ৭০০, দেশি কই ৭০০-৮০০, চাষের কই ৩০০, পোয়া ২৬০ ও শোল ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। পাঙাশ ও তেলাপিয়ার দাম বেড়েছে। পাঙাশ ২৩০ ও তেলাপিয়া বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি।
রামপুরা বাজারে মাছ কিনতে আসা আজিম হোসেন বলেন, মাছের বাজারের কোনো ঠিক নেই। এই দেখি কমেছে তো চোখের পলকে বেড়ে যায়।
ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমে ১৯০ টাকা বিক্রি হচ্ছে। তবে সোনালি মুরগি ২০ টাকা বেড়ে ৩৪০, হাইব্রিড ১০ টাকা বেড়ে ৩০০ ও লেয়ার মুরগি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারে মুরগি কিনতে আসা আলমগীর হোসেন বলেন, ‘ডিম ও মুরগির দাম কিছুটা কম পেয়েছি। আরও কমা উচিত। এসব খাদ্য তো একেবারে জরুরি। একটু বেড়ে গেলেই আমাদের কষ্ট হয়।’
এদিকে, বেশির ভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকার ঘরে রয়েছে। অগ্রিম জাতের শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। কিছু সবজি ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি পটল ৭০, শসা ৬০, করলা ৮০, বরবটি ৮০, ধুন্দল ৬০, ঝিঙা ৮০, চিচিঙ্গা ৬০, পেঁপে ৪০, ঢেঁড়স ৬০, টমেটো ১৪০, কচু ৮০, গোল বেগুন ৮০, কাঁকরোল ৮০, গাজর ১২০, মিষ্টি কুমড়া ৬০, মূলা ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাউ প্রতিপিস ৫০-৭০ এবং কচুর লতির কেজি ৮০ টাকা।
রাজধানীর হাতিরপুল বাজারে আসা হাবিবুর রহমান বলেন, বাজারের সব কিছুর দাম বাড়তি। সবজির দামও বাড়ছে। কিছুদিন পর বাড়ে।
এই বাজারের সবজি বিক্রেতা সাজ্জাদ বলেন, কয়েক সপ্তাহ আগে সবজির দাম অনেক বেশি ছিল। বৃষ্টি হলে দাম বেড়ে যায়। এখন বৃষ্টি কমায় দামও পড়ছে।

.png)

এইচএসসি পরীক্ষার খাতায় মোবাইল নম্বর লিখে আসেন রাজশাহীর পুঠিয়ার এক পরীক্ষার্থী। সেই নম্বরে যোগাযোগ করে পরীক্ষক তাঁকে বাসায় ডেকে নেন। টাকার বিনিময়ে তাঁকে আবার লেখার সুযোগ করে দেন তিনি।শুক্রবার (১৪ আগস্ট) সকালে এভাবে আবার ইংরেজি পরীক্ষা দেওয়ার সুযোগ পান নগরীর আইডিয়াল ডিগ্রি কলেজের মানবিকের শিক্ষার্থ
৭ মিনিট আগে
সাধারণত রাত ১২টার পর বিদ্যুতের ‘পিক আওয়ার’ (সর্বোচ্চ চাহিদা) শেষ হয়। এ সময় বিদ্যুতের চাহিদা এক থেকে দেড় হাজার মেগাওয়াট কমে আসে। কিন্তু এখন উল্টো এই সময়ে চাহিদা বেড়ে যাচ্ছে। মধ্যরাতে বিদ্যুতের এই চাহিদার উল্লম্ফনের জন্য ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের চার্জ দেওয়াকে দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা। সম্প্
২৮ মিনিট আগে-324a75.jpg)
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ভবনটির উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পরে বেলুন ও পায়রা উডান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা
১ ঘণ্টা আগে
কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু হয়েছে। দৈনিক হারে ৭৬০ মিলিয়ন ঘনফুট মিলছে বলে জানিয়েছেন এলএনজি আমদানির দায়িত্বে থাকা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন।