স্ট্রিম প্রতিবেদক

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুর ৩টায় কক্সবাজারের ডুলাহাজারা মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জনের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে থাকা সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা আরও ১১টি ভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে সকলের চারা রোপণ কার্যক্রম দেখেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় আগামী পাঁচ বছরে তিন লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা হয়েছে। শনিবার দুপুরে গুলিস্তানের শহীদ মতিউর রহমান পার্কে চারা রোপণ করে ডিএসসিসির ১০টি অঞ্চলে এই কর্মসূচির উদ্বোধন করেন করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। উদ্বোধনী দিনে ডিএসসিসির বিভিন্ন এলাকায় ৫০০টি চারা রোপণ করা হয়।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘১৯৭১ সালে আমরা অস্ত্র হাতে শোষণের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছি। দেশ গড়ার দ্বিতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন এবং ঢাকাকে বাঁচানোর লড়াই করছি। দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা।’
ঢাকা শহরের তাপমাত্রা বৃদ্ধি এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসক বলেন, ‘কংক্রিটের আধিক্যের কারণে বৃষ্টির পানি মাটির নিচে যেতে পারছে না। তাই নতুন ভবন নির্মাণে কিছু অংশ কংক্রিটমুক্ত রেখে ঘাস বা দুর্বা রাখার আহ্বান জানাচ্ছি।’
এ ছাড়া ঢাকায় ছাদ বাগানকারীদের উৎসাহিত করতে প্রতি বছর সেরা ১০ জনকে পুরস্কৃত করার ঘোষণা দেন ডিএসসিসি প্রশাসক। পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ছাদ কৃষকদের হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ডিএসসিসির ‘জিরো ওয়েস্ট’ কার্যক্রমের আওতায় ইতিমধ্যে সড়কের বিভাজক ও ট্রাফিক আইল্যান্ডে ১৮ হাজার গাছ লাগানো হয়েছে। এ ছাড়া ওসমানী উদ্যানে একটি কেন্দ্রীয় নার্সারি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে নাগরিকরা বিনা মূল্যে গাছ উপহার পাবেন।
পার্ক বা উন্মুক্ত স্থান ইজারা গ্রহীতাদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, ইজারাকৃত জায়গায় কোনো ধরনের বাণিজ্যিক বা অস্থায়ী স্থাপনা রাখা যাবে না; শর্ত ভাঙলে তাৎক্ষণিক লিজ বাতিল করা হবে। এ ছাড়া অবৈধ দখল ও হকার নিয়ন্ত্রণে প্রতি শনিবার ১০টি অঞ্চলেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে