স্ট্রিম সংবাদদাতা

মানিকগঞ্জের শিবালয়ের চরে গুলি করে মিরাজ হোসেনকে (৪০) হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়ার যমুনা নদীর চরের এই ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
মিরাজ পাবনা সদরের দাপুনিয়া গ্রামের বাসিন্দা ও তেওতা বালুমহালের ইজারাদার ইফতিয়ার এন্টারপ্রাইজের ম্যানেজার ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে নদীপারে লোকজন নিয়ে মিরাজ ড্রেজারে অবস্থান করছিলেন। এ সময় স্পিডবোটে এসে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে ও মিরাজকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মিরাজকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম হাসপাতালে চিকিৎসাধীন।
তেওতা বালুমহালের ইজারাদার কাওছার হোসেন জানান, বৃহস্পতিবার মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি হুমকি দেন– বাল্কহেড জাহাজে বালু বিক্রি করলে খুন করা হবে। পরে থানায় জিডি করেন তিনি।
শিবালয় থানার পুরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে