স্ট্রিম সংবাদদাতা

কালবৈশাখী ঝড়ে বসতঘর ও দোকানের ওপর গাছ পড়ে জামালপুর, নওগাঁ ও বগুড়ায় তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৬ এপ্রিল) রাত ও আজ সোমবার (২৭ এপ্রিল) ভোরের দিকে এসব ঘটনা ঘটে।
জামালপুরে মা ও দুই মেয়ের মৃত্যু
জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর গাছ পড়ে মা ও তাঁর দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার নয়ানগরের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৯০) এবং তাঁর দুই মেয়ে ফরিদা আক্তার (৬০) ও ফাতেমা ওরফে ফতে আক্তার (৫৫)। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, তাঁরা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ঝড়ে একটি গাছ ঘরের ওপর পড়লে তাঁরা নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে তথ্যটি নিশ্চিত হয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।

নওগাঁয় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
নওগাঁর আত্রাইয়ে ঝড়ে গাছ ভেঙে পড়ে আরাফাতুন (২০) নামে বেদে সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরের দিকে আত্রাই সরকারি কলেজ মাঠ সংলগ্ন আত্রাই নদীর তীরে বেদে পল্লিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঝড়ে একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পলিথিনের ছাউনির ওপর পড়লে তিন মাসের অন্তঃসত্ত্বা আরাফাতুন চাপা পড়েন। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বগুড়ায় দোকানেই মৃত্যু ব্যবসায়ীর
বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ে একটি বটগাছ উপড়ে দোকানের ওপর পড়লে উমা চন্দ্র (৫২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। উমা চন্দ্র উপজেলার চক্রাধিকা গ্রামের মৃত কালিদাসের ছেলে। পুলিশ জানায়, রাতে দোকানেই ঘুমিয়ে ছিলেন উমা চন্দ্র। ঝড়ে বটগাছটি উপড়ে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে তাঁর মরদেহ উদ্ধার করেন। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে