স্বাস্থ্যের ডিজিকে হাইকোর্টের তলব
স্ট্রিম প্রতিবেদক
নিয়োগে অনিয়ম এবং আদালতের নির্দেশ অমান্য করায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) সশরীরে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৯ মে তাঁকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার এক আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ছিদ্দিকুল্লাহ মিয়া।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ৯ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সারা দেশে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ফলাফল প্রকাশিত হয়। এতে কম নম্বর পাওয়া প্রার্থীদের নিয়োগ দিয়ে বেশি নম্বর পাওয়া প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ ওঠে।
অ্যাডভোকেট ছিদ্দিকুল্লাহ মিয়া জানান, একজন ৭৮ নম্বর পেয়েও বাদ পড়েছেন, অথচ ৫২ পাওয়া প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি আবেদন না করেও মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দেওয়ার নজির পাওয়া গেছে।
এই অনিয়মের বিরুদ্ধে ২৫ জন পরীক্ষার্থী রিট করলে হাইকোর্ট তাঁদের নিয়োগের নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষ আপিল করলেও কোনো স্থগিতাদেশ পায়নি। তা সত্ত্বেও স্বাস্থ্য অধিদপ্তর আদালতের রায় বাস্তবায়ন করেনি। বরং শুনানিতে অধিদপ্তর দাবি করে, রিটকারীরা পরীক্ষায় পাসই করেননি।
পরে আদালত নিয়োগপ্রাপ্তদের ফলাফল তলব করে দেখেন, রিটকারীরাই প্রকৃতপক্ষে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। এরপরও আদালত বারবার রিটকারীদের নিয়োগের নির্দেশ দিলেও স্বাস্থ্য অধিদপ্তর তা কার্যকর করেনি। এমনকি সর্বশেষ শুনানির দিন অধিদপ্তরের কোনো প্রতিনিধিও উপস্থিত ছিলেন না।
আইনজীবী ছিদ্দিকুল্লাহ মিয়া বলেন, ‘আদালতের আদেশ একাধিকবার অমান্য করায় আমরা ডিজিকে ব্যক্তিগতভাবে হাজির করার আবেদন জানাই। আদালত আমাদের আবেদনে সাড়া দিয়ে ১৯ মে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।’

ব্রাহ্মণবাড়িয়া সদরে সালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে শ্রমিক দলের নেতা নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৫ জুন) পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদে সদস্যদের উত্থাপিত ৫৫টি ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ করে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য সম্পূরক বাজেট পাস করা হয়েছে।
১ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অতিরিক্ত প্রায় ৪ হাজার ৯২৩ কোটি টাকা বরাদ্দ নিয়ে সরকার ও বিরোধী দলের বিতর্ক হয়েছে। সোমবার (১৫ জুন) সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত বরাদ্দের প্রস্তাবের ওপর আলোচনা হয়।
২ ঘণ্টা আগে