স্ট্রিম প্রতিবেদক

চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যার্তদের ত্রাণসহায়তা দিতে দেশবাসী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে পানিবন্দি মানুষ উদ্ধারে সরকারকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছে সংগঠনটি।
রোববার (১২ জুলাই) এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এই আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় প্লাবিত চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে করুণ ও মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে। এসব এলাকার কয়েক লাখ মানুষ বর্তমানে পানিবন্দি হয়ে পড়েছেন। বিভিন্ন জায়গায় পাহাড়ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং অসংখ্য মানুষ তাঁদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব। এই দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পর্যাপ্ত ত্রাণসহায়তা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে পানিবন্দিদের উদ্ধার করতে ও জরুরি লজিস্টিক সাপোর্টে সরকারকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। এ অবস্থায় আমাদের মানবিকতার পরিচয় দিয়ে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। একে অপরের বিপদে দাঁড়ালে আল্লাহর রহমত অর্জিত হবে।
আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধ থেকে বাঁচতে সবাইকে বেশি বেশি ইস্তেগফার ও তওবা করার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, এর ফলে আল্লাহর রহমতে প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ কমে আসবে।

.png)

শিকারির ফাঁদ থেকে উদ্ধার হওয়া এক বাঘিনীকে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ রোববার (১২ জুলাই) দুপুরে সুন্দরবনের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বনাঞ্চলে বাঘিনীটিকে অবমুক্ত করা হয়।
২৪ মিনিট আগে
খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার দীঘিনালায় পানি কমতে শুরু করেছে। তবে এ উপজেলার নিম্নাঞ্চল থেকে বন্যার পানি এখনো নামেনি। হাজারো মানুষ টানা পাঁচ দিন পানিবন্দি।
২৮ মিনিট আগে
টানা ভারী বর্ষণ ও বন্যায় তলিয়ে গেছে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার অধিকাংশ গ্রাম। চারিদিকে অথৈ পানি। অথচ খাবার পানির জন্য হাহাকার।
৩৩ মিনিট আগেরাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। রোববার (১২ জুলাই) সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য সানজিদা ইয়াসমিনের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
৩৪ মিনিট আগে