স্ট্রিম ডেস্ক

কর্মক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার অভিযোগ তুলে চলতি মাসের ৬ তারিখ থেকে প্রতিবাদী নানা কর্মসূচি পালন করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রধান প্রকৌশলীসহ গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের দাবি পূরণ না হওয়ার পেছনে প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাসানকে দায়ী করে অপসারণ দাবিতে এই আন্দোলন শুরু হয়।
এদিকে স্পর্শকাতর পরমাণু স্থাপনায় নিরপত্তা বিধি ভেঙে আন্দোলন কর্মসূচিকে প্রকল্প বন্ধের চক্রান্ত উল্লেখ করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কর্তৃপক্ষ। এতে বিক্ষোভকারী ১৮ কর্মকর্তাকে অব্যহতি, ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও তাঁদের সবার প্রকল্প এলাকায় প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ।
ফলে আন্দোলন, পাল্টা কর্মসূচি ও কর্মীদের বরখাস্তের একের পর এক ঘটনায় টালমাটাল দেশের প্রথম পরমাণুনির্ভর রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প।
খোঁজ নিয়ে জানা যায়, বেতনবৃদ্ধি, গ্রেড উন্নয়ন ও পূর্ণাঙ্গ সার্ভিস রুল প্রকাশের দাবি করে আসছে রূপপুর প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। এসব দাবি পূরণ না হওয়ায় চলতি বছরের ২৮ এপ্রিল থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অপসারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন তারা।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের এই কেন্দ্রে প্রায় ১ হাজার ৮০০ কর্মী কর্মরত। কোম্পানির কর্মীদের একটি অংশ মঙ্গলবার (৬ মে) বিকেলে ঈশ্বরদীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। তবে দাবি না মানায় পরের দিন ৭ মে থেকে প্রকল্প এলাকার ভেতরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করা হয়। তবে প্রশাসনিক বাধায় কিছুক্ষণ পর তা বন্ধ হয়ে যায়।
এরপরই আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় এনপিসিবিএল কর্তৃপক্ষ। চাকরিবিধি না মানায় প্রকল্পের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে ৮-১০ মে তারিখের মধ্যে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে চাকরিচ্যুত ব্যক্তিদের রূপপুর প্রকল্প ও গ্রিনসিটি বহুতল আবাসিক এলাকায় প্রবেশ নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। পরে একই অভিযোগে ১৩ মে আরও ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও প্রকল্প এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বরখাস্ত একজন প্রকৌশলী জানান, তাঁরা (কর্মকর্তা-কর্মচারী) সবাই দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠানে কাজ করেন। প্রতিষ্ঠানে ন্যায্য দাবি নিয়ে কথা বলায় তাঁদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।
তবে প্রকল্প সংশিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, পারমাণবিক স্থাপনা হিসেবে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র অত্যন্ত সংবেদনশীল এলাকা। এর নিরপত্তার জন্য আন্তর্জাতিক নজরদারি ও নীতিমালা রয়েছে। নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে বিক্ষোভ করে তাঁরা (কর্মকর্তা-কর্মচারী) কোড অব কন্ডাক্ট ভেঙেছেন। দাবি পূরণে তাঁদের প্রকল্প এলাকায় বিক্ষোভ করা ঠিক হয়নি।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে