স্ট্রিম প্রতিবেদক

দেশের গণমাধ্যম খাতকে আধুনিক ও জবাবদিহিমূলক করতে সরকার নতুন গণমাধ্যম কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (৩ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এক সভায় এই উদ্যোগের কথা জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে সরকার সব অংশীজনকে নিয়ে কাজ করতে চায়।
জহির উদ্দিন স্বপন জানান, ডিজিটাল প্ল্যাটফর্মের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর কার্যকর নজরদারি নিশ্চিত করা সময়ের দাবি। বর্তমানে প্রশাসনিক সক্ষমতার ঘাটতি থাকায় অনেক সমস্যা সমাধান করা যাচ্ছে না। এই সংকট উত্তরণে সরকার একটি আইনবিদ প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যারা দেশি ও আন্তর্জাতিক আইন পর্যালোচনা করে সমন্বিত আইনি কাঠামো প্রস্তাব করবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সরকার নিজেই একটি পক্ষ—কখনো অভিভাবক, আবার কখনো বিতর্কের অংশ। সরকারসহ সকল পক্ষকে জবাবদিহির আওতায় আনতে একটি স্বাধীন ও শক্তিশালী কমিশন প্রয়োজন। ল কাউন্সিল, সাংবাদিক প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সমন্বয়ে এই কমিশন গঠন করা হবে।’ এই কমিশন ডিজিটাল প্ল্যাটফর্মসহ পুরো গণমাধ্যম খাতকে শৃঙ্খলার মধ্যে আনবে বলেও জানান তিনি।
তথ্যমন্ত্রী জানান, এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে মন্ত্রণালয় একটি পরামর্শ কমিটি গঠন করবে। তিনি সাংবাদিক, সম্পাদক ও মালিকপক্ষকে সঙ্গে নিয়ে বৃহৎ ‘মিডিয়া কনফারেন্স’ আয়োজনের প্রস্তাব দেন। মন্ত্রীর মতে, কেবল আক্ষেপ না করে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা (কোর্স অব অ্যাকশন) নিয়ে এগোলেই গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব ও সম্পাদক পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠানে দুই সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী তাঁদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ সরাসরি দেওয়ার আহ্বান জানান এবং বলেন, সরকার গণমাধ্যমকে সমাজের অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করে এর সার্বিক উন্নয়নে সব ধরনের সহায়তা দেবে।

.png)

হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৩ মিনিট আগে
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা করছে সরকার। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা’র স্টিয়ারিং কমিটির সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা জানিয়েছেন।
৪২ মিনিট আগে
হামে আক্রান্ত শতকরা প্রায় ৮৯ ভাগ পরিবার চিকিৎসা খরচ মেটাতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) প্রকাশিত যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে সামাজিক মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে আবু হানিফ ওরফে নিউটনকে (৪০) আটক করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের একটি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে