স্ট্রিম সংবাদদাতা

ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় ছুটির মধ্যে একটি তৈরি পোশাক কারখানার ৫৬৫ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগ এই নোটিশ দেয়।
এতে বলা হয়, বিভিন্ন কারণে ফ্যাক্টরিতে মারাত্মক ব্যবসায়িক মন্দা দেখা দিয়েছে। ব্যাংক ঋণসহ প্রয়োজনীয় আর্থিক সহায়তা না পাওয়া এবং পর্যাপ্ত কার্যাদেশ না থাকায় ফ্যাক্টরির উৎপাদন ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে ৮ আগস্ট থেকে অতিরিক্ত শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ছাঁটাই শ্রমিকদের বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী যাবতীয় পাওনা ও সম্পূর্ণ ক্ষতিপূরণ আইনানুগ সময়ের মধ্যে পরিশোধ করা হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে ফ্যাক্টরিতে শ্রমিক নিয়োগে ছাঁটাইকৃতদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
ছাঁটাইয়ের তালিকায় থাকা কারখানার সুইং সেকশনের অপারেটর জিয়ারুল হক স্ট্রিমকে বলেন, ‘৫ আগস্ট উপলক্ষে কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। গ্রামের বাড়ি দিনাজপুরে এসে বৃহস্পতিবার রাত ১১টার দিকে মেসেজে ছাঁটাইয়ের নোটিশ পেয়েছি। কেন ছাঁটাই করেছে, জানি না। শনিবার কারখানা খোলার কথা। পরে খোঁজ নিয়ে শুনলাম, কারখানার গেটেও একই নোটিশ দেওয়া হয়েছে।’
নাম প্রকাশ না করে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর এক কর্মকর্তা জানান, পর্যাপ্ত কার্যাদেশ না থাকা এবং চলমান গ্যাস সংকটের কারণে ব্যবসায়িক মন্দা থেকে কারখানাটি কর্মীদের ছাঁটাই করেছে বলে তারা জেনেছেন।
এ ব্যাপারে অ্যাালায়েন্স নিট কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাইম আহমেদের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ হয়নি। হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েও সাড়া মেলেনি।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ব্যবসায়িক মন্দা মালিকপক্ষের একটি বাহানা। এভাবে ছুটির মধ্যে হঠাৎ করে একযোগে এত শ্রমিক ছাঁটাই অমানবিক। আমরা অবিলম্বে এই নোটিশ প্রত্যাহার এবং ছাঁটাই সব শ্রমিককে পুনর্বহালের দাবি জানাচ্ছি।

.png)

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাসের লিকেজ থেকে আগুনে শিশুসন্তানসহ মা ও বাবা গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার কুড়িপাড়া চাপাতলি এলাকায় সেলিম মিয়ার টিনশেড বাসায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর স্টেশন এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে গেছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। শুক্রবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
পতিত আওয়ামী লীগ সরকার অর্থনীতিকে পঙ্গু করে পালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দে ক্রীড়াসামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে