স্ট্রিম ডেস্ক

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তা সহযোগিতা জোরদারে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। শুক্রবার (৭ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা ও রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের মক্কায় এই চুক্তি হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উপস্থিত ছিলেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির মূল শর্ত অনুযায়ী—এই তিন দেশের যেকোনোটির ওপর হামলা হলে তা বাকি দুই দেশের ওপরও আক্রমণ হিসেবে বিবেচিত হবে। তিন দেশ যৌথভাবে তার মোকাবিলা করবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির ওমরাহ পালন ও সরকারি সফরে সৌদি আরব পৌঁছানোর এক দিন পরই এই চুক্তি হলো।
একই দিনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানও সৌদি আরবে গিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে অংশ নেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পর থেকে ইরানের পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে তিন মুসলিম দেশের এই নিরাপত্তা জোটকে অত্যন্ত প্রভাবশালী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

.png)

থাইল্যান্ডের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ বছরের শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। নিহতরা হলেন হামলাকারীর দাদা-দাদি, তিন শিক্ষক ও তিন শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
৩ ঘণ্টা আগে
থাইল্যান্ডে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীর বন্দুক হামলায় ৩ শিক্ষক ও ৩ শিক্ষার্থীসহ অন্তত ৬ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ব্যাংককের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করা ও 'বার্থ ট্যুরিজম' নিষিদ্ধের জন্য দুটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৬ আগস্ট) হোয়াইট হাউসে ট্রাম্প নিজেই এ কথা জানান।
৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক স্বীকৃতি পেতে থাইল্যান্ড সফর করেছেন মিয়ানমারের সামরিক শাসক ও রাষ্ট্রপতি মিন অং হ্লাইং। বৃহস্পতিবার (৬ আগস্ট) ব্যাংককে পৌঁছে তিনি থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।
৬ ঘণ্টা আগে