স্ট্রিম সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈর স্টেশন এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে গেছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কালিয়াকৈর স্টেশন এলাকায় পৌঁছানোর পর সড়কের পাশে পার্কিং করা ছিল। হঠাৎ ভেতর থেকে ধোঁয়া উড়তে থাকে। আশপাশের লোকজন ও অন্য গাড়ির চালকেরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। বাসের ভেতরে কোনো যাত্রী ছিল না।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটি পুরোপুরি পুড়ে গেছে বলে জানিয়েছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ইফতেখার হোসেন রায়হান চৌধুরী। তিনি আরও জানান, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, বৈদ্যুতিক গোলযোগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, আগুনে বাস পুড়ে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

.png)

ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় ছুটির মধ্যে একটি তৈরি পোশাক কারখানার ৫৬৫ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগ এই নোটিশ দেয়।
১৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাসের লিকেজ থেকে আগুনে শিশুসন্তানসহ মা ও বাবা গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার কুড়িপাড়া চাপাতলি এলাকায় সেলিম মিয়ার টিনশেড বাসায় এই দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। শুক্রবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
পতিত আওয়ামী লীগ সরকার অর্থনীতিকে পঙ্গু করে পালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দে ক্রীড়াসামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে