স্ট্রিম প্রতিবেদক

নির্বাচন কমিশনে অষ্টম দিনের আপিল শুনানি চলছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুর পর্যন্ত শুনানি হয়েছে ৪৯টি আপিলের। এরমধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। আজ ইসিতে দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানি চলাকালে আইনজীবীদের দুপক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়েছে। যাতে জড়িয়ে পড়েছেন ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহও। পরে আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন ভবনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিলের শুনানি চলাকালে এই হট্টগোল হয়।
এ সময় দ্বৈত নাগরিকত্ব নিয়ে উপস্থিত সংশ্লিষ্ট জ্যেষ্ঠ আইনজীবীদের ব্যাখ্যা চান ইসি। তাদের ব্যাখ্যা নেওয়ার পর আপিল শুনানি আধাঘণ্টার জন্য বিরতি দেয় কমিশন। সিইসির নেতৃত্বে পুরো কমিশন আসন ত্যাগ করার পরপর মঞ্চের সামনে আপিলের পক্ষে-বিপক্ষের আইনজীবীরা জড়ো হতে থাকেন। এ সময় তারা বাদানুবাদে জড়িয়ে পড়েন।
জানা গেছে, আজ দ্বৈত নাগরিক ইস্যু বিষয়ক আপিলের সব প্রার্থীকে একসঙ্গে ডেকেছিল নির্বাচন কমিশন। আফরোজা খানমের শুনানি চলাকালে অপেক্ষা করছিলেন আব্দুল আউয়াল মিন্টু। এসময় তিনি বিরোধীপক্ষের আইনজীবীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ উঠেছে, এ সময় এনসিপি নেতা ও আইনজীবী জহরুল ইসলাম মুসার দিকে তেড়ে যান বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু।
এসময় অন্য এক আপিলের শুনানির জন্য অডিটরিয়ামে কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহও উপস্থিত ছিলেন। এসময় তিনিও উত্তেজিত হয়ে পড়েন। তিনি আব্দুল মিন্টুর ক্ষোভ প্রকাশ নিয়ে আপত্তি তোলেন। সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।
এ সময় আব্দুল আউয়াল মিন্টুকে আইনজীবীরা সরিয়ে নিলে তাঁর ছেলে তাবিথ আউয়াল হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেন। পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিরতির পর আবার শুনানি শুরু হলে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, ‘বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন।... ব্লাডি সিটিজেন বলে গালিগালাজ করেন এবং বল প্রয়োগেরও চেষ্টা করেন।’
এ সময় এনসিপির এই নেতা ইসির কাছে রুলিং দাবি করেন। একই সময় অপর এক আইনজীবী কিশোরগঞ্জ একটি আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর সমর্থকরা শুক্রবার (১৬ জানুয়ারি) শুনানি শেষে নির্বাচন ভবনের সামনে তার ক্লায়েন্টকে মারধরের অভিযোগ আনেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। এটাকে আমরা আনাকাঙ্ক্ষিত বলি। আশা করছি, কেউ আর এ ধরনের ঘটনা ঘটাবেন না।’ এ সময় তিনি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নির্বাচনী তদন্ত কমিটির কাছে অভিযোগ দায়েরের পরামর্শ দেন।

.png)

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২২ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
২ ঘণ্টা আগে