
রাজধানীর পল্লবী এলাকা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই নারীর স্বামী ও তিন সন্তান কানাডাপ্রবাসী।
বৃহস্পতিবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হানিফ। গত রোববার (৩১ মে) একই এলাকায় নূরজাহান বেগম নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এই ঘটনা ঘটল।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বেশ কয়েক দিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বুধবার দিনগত (৪ জুন) ভোররাতে পল্লবীর ৬ নম্বর সেকশনের ১০ নম্বর সড়কের একটি বাসার তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজ স্বামী ও তিন সন্তানের সঙ্গে কানাডায় থাকতেন। প্রায় ১০ বছর আগে তিনি দেশে ফিরে আসেন। তার পর থেকে পল্লবীর ওই পৈতৃক বাসাতে একাই থাকতেন। তাঁর কোনো গৃহকর্মী ছিল না; নিজেই বাজার-সদাই ও রান্নাবান্না করতেন। তাঁর বাসাটি বেশ অপরিচ্ছন্ন ছিল। তবে একই ভবনের চারতলায় সেলিনা আফরোজের এক বোন পরিবার নিয়ে বাস করেন।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে ভাতিজার সঙ্গে সেলিনা আফরোজের সর্বশেষ কথা হয়েছিল। এর পর থেকে পরিবারের সদস্য কিংবা স্বজনদের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ হয়নি।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হানিফ বলেন, 'খবর পেয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'
তিনি আরও বলেন, 'ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে।'
এর আগে গত রোববার (৩১ মে) পল্লবী ৬ নম্বর সেকশনের ৮ নম্বর সড়কের একটি বাসা থেকে নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। মেয়ের বাসার একটি কক্ষে দীর্ঘ দিন ধরে নিঃসঙ্গ জীবন যাপন করে আসছিলেন তিনি। তাঁর মরদেহ উদ্ধারের পর সন্তানদের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। নূরজাহান বেগমের চার সন্তানের মধ্যে বড় ছেলে সরকারের যুগ্ম সচিব, মেজ ছেলে বুয়েটের শিক্ষক, ছোট ছেলে কানাডাপ্রবাসী এবং মেয়ে স্থানীয় একটি স্কুলের শিক্ষক।
.png)

চট্টগ্রাম নগরের খুলশী থানার হিজড়া কলোনিতে নিজ বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমীর (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঘরের দরজা খোলা অবস্থায় বিছানার ওপর তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
১০ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে উত্তেজিত লোকজনের হামলায় নিহত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দেহাবশেষ পুনরায় ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থানে দাফন করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পীর শামীমের প্রতিষ্ঠিত দরবার প্রাঙ্গণের কবর থেকে দেহাবশেষ তুলে নেওয়া হয়।
১০ মিনিট আগে
কামরাঙ্গীরচরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দিয়ে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে বাজার’। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে এ অস্থায়ী বাজার চালু হয়।
২১ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ার চর গঙ্গামতিতে প্রায় ছয় ফুট লম্বা একটি মৃত বটলনোজ ডলফিন উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব দিকের ওই চরে ডলফিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে চরে গিয়ে ডলফিনটি মাটিচাপা দেন স্বেচ্ছাসেবকেরা।
২৮ মিনিট আগে