স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এক সভায় এই আক্ষেপ প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমি দেখছি যে কিছুই বদলায়নি। আগে যারা ঘুষ খেত, তারা ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে। একইভাবে যারা ভালো একটা কাজ আটকে দিত, তারা এখনো তা আটকে দিচ্ছে। লোকজন ভোল পাল্টাচ্ছে। ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘এই কথাগুলো আক্ষেপে বলছি। আমি তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সেটা দেখছি না। কেবল সরকার বা রাজনৈতিক নেতৃত্ব নয়, সমাজের প্রতিটি মানুষের মন-মানসিকতার পরিবর্তন প্রয়োজন, অন্যথায় শহীদদের আত্মত্যাগ কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনবে না।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পরিবর্তনের আশা দেখছেন বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমি আশাবাদী এ কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, তিনি তারেক রহমান। তিনি চেষ্টা করছেন। তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন।’
দেশের ইতিহাসকে পরিবর্তনের ইতিহাস আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি পরিবর্তনের জন্যই জনগণকে প্রাণ দিতে হয়েছে। স্বাধীনতার পাঁচ দশক পর আবারও তরুণদের রক্ত দেওয়ার এই বাস্তবতাকে আত্মসমালোচনার বিষয় হিসেবে উল্লেখ করে তিনি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মেধাভিত্তিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে যেন কেউ কোনো ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘সমাজে যখনই অন্যায় ও শোষণ বেড়েছে, তখনই জনগণ স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।’
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

.png)

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১৫ মিনিট আগে
হামের উপসর্গে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮৭০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
২০ মিনিট আগে
মানবপাচারকারী চক্র এখন ডিজিটাল মাধ্যম, ভুয়া অনলাইন নিয়োগ প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণ ও চাকরিপ্রার্থীদের ফাঁদে ফেলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আকর্ষণীয় কর্মসংস্থান ও উন্নত ভবিষ্যতের মিথ্যা আশ্বাস দিয়ে ভুক্তভোগীদের বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে।'
২৪ মিনিট আগে
শুধু ওষুধে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, রোগ নিরাময়ের পাশাপাশি এখন রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এজন্য জন্মের পর থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২৮ মিনিট আগে