ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৩

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৭: ৩৯
ডেঙ্গু। স্ট্রিম গ্রাফিক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৫৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৮৯ জন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৬৯, বরিশালে ৬৭, খুলনায় ৬২, রাজশাহীতে ৩২, ময়মনসিংহে ২১, রংপুরে ২০ এবং সিলেটে ৩ জন ভর্তি হয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং অপরজন খুলনা বিভাগের বাসিন্দা।

২০২৩ সালে দেশে ডেঙ্গুর বিস্তার ভয়াবহ রূপ নেয়। সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন, মারা যান ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন, আর ৪১৩ জন মারা যান।

Ad 300x250

সম্পর্কিত