স্ট্রিম ডেস্ক

গাজা অভিমুখী মানবিক সহায়তা কার্যক্রম ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশসহ ১১টি দেশ।
শুক্রবার (১ মে) পাকিস্তানের ইসলামাবাদ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া, জর্ডান, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, স্পেন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এই হামলার কঠোর প্রতিবাদ জানান।
যৌথ বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা এই হামলাকে ‘চরম বর্বরতা’ হিসেবে অভিহিত করে বলেন, গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে পরিচালিত এই শান্তিপূর্ণ বেসামরিক উদ্যোগের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক জলসীমায় এই ত্রাণবাহী জাহাজে হামলা এবং মানবিক সহায়তা কর্মীদের বেআইনিভাবে আটক রাখা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বলে তাঁরা উল্লেখ করেন।
বিবৃতিতে আটককৃত ত্রাণকর্মীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সাথে তাঁদের অবিলম্বে মুক্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।
১১ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাঁদের নৈতিক ও আইনি বাধ্যবাধকতা পূরণের আহ্বান জানিয়েছেন। তাঁরা আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে, বেসামরিক নাগরিকদের রক্ষা করতে এবং এই আইন লঙ্ঘনের জন্য উপযুক্ত জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

.png)

দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করার কিছুক্ষণ পরেই সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে ‘পেট্রোল বোমা’ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
১০ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থ্যান দিবস অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল’ পণ্ড করে দিয়েছে ছাত্রদল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে উপাচার্যের বক্তব্য ছাড়াই দ্রুত অনুষ্ঠান শেষ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
যশোরের অভয়নগরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী মারা গেছেন। বুধবার (৫ আগস্ট) দুপুরে অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে