ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু/জিজ্ঞাসাবাদের জন্য আটক গাজী নজরুল ও প্রথম স্ত্রী
স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এমপি গাজী নজরুল ও তার প্রথম মাকছুদা বেগমকে থানায় নেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে যান।
পুলিশ ও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। দুপুরে দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে খাবার খান এমপি গাজী নজরুল ইসলাম। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে তারা আলাদা কক্ষে যান। বিকেল পাঁচটার পর ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পান এমপি। পরে কক্ষের জানালা দিয়ে দ্বিতীয় স্ত্রীকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের
উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে আসি। ভবনের একটি কক্ষের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল এসে দরজা ভেঙে মরদেহ নামায়।’ তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এমপি ও তার প্রথম স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত জুলাই মাসে ৭৫ বছর বয়সী এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে ১৯ বছর বয়সী এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়। সমালোচনার মুখে তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন। তবে বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় তাকে দল থেকে বহিষ্কার করে।
দলটির সাতক্ষীরা-২ আসনের এমপি আব্দুল খালেক এক অনুষ্ঠানে জানান, ওই তরুণীর অনড় দাবির মুখে তার পরিবার গাজী নজরুলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছিল। তরুণীটি আজীবন তার সেবা করার কথা জানিয়েছিলেন। তবে দায়িত্বশীল পদে থেকে বয়সের এই ব্যবধানে এমন বিয়ে অসামাজিক বিবেচনা করে জামায়াত তাকে দল থেকে বহিষ্কার করে এবং তার সংসদ সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত নেয়।
সেই আলোচিত বিয়ের রেশ কাটতে না কাটতেই আজ ন্যাম ভবনের ফ্ল্যাটে তার এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল।
.png)
-3f0d26.jpeg)








-07a56a-256x144.webp)
-ed264b-256x144.webp)