কমলাপুর স্টেশনে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস
স্ট্রিম প্রতিবেদকঢাকা

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টা ৩৩ মিনিটের দিকে কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, খবর পাওয়ার ১৩ মিনিট পর রাত ৯টা ৪৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের তিনটিসহ মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। রাত ৯টা ৫২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কীভাবে বগিটিতে আগুন লেগেছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস বা রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখা হচ্ছে।
.png)
-3f0d26.jpeg)




-452e34-256x144.webp)
