স্ট্রিম প্রতিবেদক

সরকারি ছুটির দিনেও জ্বালানি তেলের ডিপো খোলার রাখার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিসি বলেছে, জ্বালানি তেলের সরবরাহ ঠিক রাখতে এ সিদ্ধান্ত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সরকারি ছুটির দিনেও (শুক্র ও শনিবার) বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা অথবা ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
চাহিদা অনুযায়ী জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে কোম্পানিগুলোর প্রধান স্থাপনা থেকে সারাদেশের ডিলারদের ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগণ ও ট্যাংকারের মাধ্যমে জ্বালানি তেল পাঠানো হচ্ছে বলেও এতে বলা হয়।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সরবরাহ নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে ভিড় বাড়তে দেখা যায়। অনেক জায়গায় স্বাভাবিকের তুলনায় জ্বালানি তেলের বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
এমন পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক রাখতে ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ করে দেয় বিপিসি। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের জন্য দৈনিক তেল বিক্রির পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১ ঘণ্টা আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
২ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে