স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার সদর উপজেলায় ১ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) অবৈধভাবে মজুত করার দায়ে মোমিনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাঁর ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এ আদালত চালান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য হলেন, শাহিনুর ইসলাম। জব্দকৃত ডিজেল ওজন প্রায় ১ হাজার লিটার। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে অবৈধভাবে ডিজেল তেল মজুদ করে আসছিল তিনি। উদ্দেশ্য ছিল তাঁর সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করবেন। এই অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত ডিজেল তেল সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রয় করা হয়।
সূত্রটি আরও জানায়, এক পর্যায়ে অভিযান চলাকালে স্থানীয় কিছু ব্যক্তি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এবং হামলার উদ্দেশ্যে এগিয়ে আসে। পরে অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে এলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, ‘অবৈধ তেল মজুতের দায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ায় তাঁর বিরুদ্ধে স্থানীয় সরকার সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে; যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।’

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে