স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘পঞ্চম সুফিয়া কামাল স্মারক বিতর্কে’ চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ হল। শনিবার (৯) মে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে এই প্রতিযোগিতায় জগন্নাথ হলের তার্কিক সংগঠন বিজয়ী হয়। এর মধ্য দিয়ে শেষ হয় দুদিনের বিতর্ক প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৬টি ক্লাব অংশ নেয়। নকআউট, ট্যাব, প্রি-সেমি ও সেমিফাইনালের পর ফাইনাল হয়। ডিবেটের অব দ্য টুর্নামেন্ট এবং ডিবেটর অব দ্য ফাইনাল হয়েছেন চ্যাম্পিয়ন দলের বিতার্কিক অর্ণব সাহা।
দ্বিতীয় জাতীয় বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছেন নাজিফা তাজনূর। প্রথম রানারআপ জারিন তাসনিম বিপা ও দ্বিতীয় রানারআপ হয়েছেন মারজান বিনতে আমানুল্লাহ।
সুফিয়া কামাল ডিবেটিং ক্লাবের সভাপতি নূসরাত জাহান অমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারিহা নওশীনের সঞ্চালনায় অনুষ্ঠানে কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ ছালমা নাছরীন, সুফিয়া কামাল ডিবেটিং ক্লাবের মডারেটর শেখ জিনাত শারমিন, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক রাগীব আনজুম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে ক্যাচ বাংলাদেশ, ইমিন্যান্ট পাবলিকেশন এবং এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল ঢাকা স্ট্রিম।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে